ওয়েব ডেস্ক:
পঞ্চম দফায় সক্কাল সক্কাল ভোট দিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংহ। এদিন ঘড়ির কাঁটায় ৭ টা বাজতেই তিনি পৌঁছে যান ভাটপাড়ার নিজের বুথে। ওই বুথে সবার আগে ভোট দেন স্থানীয় লোকসভার বিজেপি প্রার্থী। ভোট দেওয়ার আগে বুথের কাছেই বিজেপি পার্টি অফিসেও যান তিনি। কথা বলেন দলের কর্মীদের সঙ্গে। ফোনে খবর নেন নিজের লোকসভা কেন্দ্রের কোথায় কী হচ্ছে ।
ভোট দিয়ে অর্জুন সিংহ বলেন, ‘জেতার ব্যাপারে দুশো শতাংশ নিশ্চিত। তবে মার্জিন কত হবে জানি না।’ পাশাপাশি অভিযোগ করেন, ‘খবর আসছে অনেক জায়গায় বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। অর্জুন বলেন, ‘সেখানে গিয়ে আমার এজেন্টদের বসার ব্যবস্থা করব।’
দলত্যাগী অর্জুন সিংহের সুবাদে পঞ্চম দফার ভোটে সবার নজর আটকেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। এদিকে সকাল থেকেই চোখে পড়ছে মানুষের ভোট দেওয়ার আগ্রহ। এখানে লড়াই মূলত তৃণমূলের দীনেশ ত্রিবেদী এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংহের সঙ্গে।
এ ছাড়াও ব্যারাকপুর কেন্দ্রের লড়াইতে রয়েছেন সিপিএমের গার্গী চট্টোপাধ্যায় ও কংগ্রেসের মহম্মদ আলম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news