Breaking News
Home / TRENDING / অবশেষে দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারে রাহুল

অবশেষে দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারে রাহুল

 

নীল রায়:

অবশেষে দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারসভা করতে আসছেন রাহুল গান্ধী। রবিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে আগামী বুধবার ৭ মে পুরুলিয়াতে জনসভা করবেন এআইসিসি সভাপতি। এর আগে উত্তর দিনাজপুরে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি ও মালদাহে ইশা খান চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা করে গেলেও, দক্ষিণবঙ্গে পা রাখেননি রাহুল। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, দক্ষিণবঙ্গে কংগ্রেসের একমাত্র গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলার তিনটি আসনের জন্য প্রচারে আসতে পারেন আমেঠীর সংসদ সদস্য। কিন্তু অধীর চৌধুরী, আবু হেনা কিংবা অভিজিৎ মুখোপাধ্যায় কারও জন্যই প্রচারে আসেননি আসেননি রাহুল গান্ধী। তাই বাংলা রাজনৈতিক মহল একসময় ভাবতে শুরু করে দিয়েছিল আর সম্ভবত কোনও প্রার্থীর হয়ৈ প্রচারে আসবেন না তিনি। কারণ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ছাড়া আর কোনও আসনে প্রায় জয়ের সম্ভাবনা নেই কংগ্রেসের। কিন্তু মাস তিনেক আগে এআইসিসি যখন রাজ্য নেতৃত্বের কাছে কংগ্রেসের পক্ষে সম্ভাবনাময় কেন্দ্রগুলির নাম চেয়ে পাঠিয়েছিল। প্রদেশ কংগ্রেস থেকে যে তালিকা পাঠানো হয়েছিল তাতে নাম ছিল পুরুলিয়ার। সেই পুরুলিয়ায় প্রার্থী হয়েছেন বাঘমুন্ডির বিধায়ক তথা প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাতো। তাঁরই হয়ে ৭ মে দুপুর আড়াইটে নাগাদ সভা করতে রাহুলের হেলিকপ্টার ছোঁবে মানভূমের মাটি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *