Breaking News
Home / TRENDING / হে রাম! মমতার সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ‘অপরাধে’ আটক ৩

হে রাম! মমতার সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ‘অপরাধে’ আটক ৩

নীল রায়:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় গ্রেফতার হলেন বিজেপি কর্মী। শনিবার চন্দ্রকোনা টাউনের রাধা বল্লভপুর গ্রাম দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল। এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই বিজেপি সমর্থক “জয় শ্রী রাম” ধ্বনি দেন। “জয় শ্রী রাম” শুনেই মুখ্যমন্ত্রী রেগে যান। কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার ভঙ্গিতে বিজেপি সমর্থকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ওই পালাচ্ছিস কেন? সব হরিদাস পাল! খালি গালাগালি দেবে।” ঘটনাচক্রে ওই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাজ্য জুড়ে। কনভয় দেখেই  ‘জয় শ্রীরাম’ ধ্বনি ভেসে এসেছিল রাস্তার দু’পাশে ভিড় করা কয়েক জনের মধ্যে থেকেই। শেষে মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নেমে আসতে দেখেই পালিয়ে যান তাঁরা। তার কয়েক ঘণ্টার মধ্যেই তিনজনকে আটক করে চন্দ্রকোনা থানার পুলিশ। সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনজনই বিজেপি কর্মী। দু’জনের নাম সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দোলুই। অন্যজন সীতারাম মিদদা চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি। “জয় শ্রীরাম” বলে দলীয় কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Rohim ba Allah chara ki ram, hanuman, ba onno kono hindu dev devir naam neoua jabe na ei banglai. Jodi na neoua jai ta hole manonia mukhyamontrir kache binito anurodh je aain kore bole dik. Bhabte lojjya kore kothai bosobas korchi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *