Breaking News
Home / TRENDING / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 কিশোর ঘোষ:

 

গভীরতা

 

অন্ধকার জ্বলে উঠতেই বোঝা গেল রাত্রি

মাঠ মাঠ কৃষিখেতের কবর

শুকনো ফুলের মতো কৃষকের হৃদপিণ্ড

পড়ে আছে সমাধিপথের

পাথরের বুকের উপর…

আর ওই মৌন চাঁদ, চৈতন্যের আত্মহত্যার সাক্ষীর মতো

মহাপ্রভু গভীরতা—

 

ওর আলোর কীর্তন আমাদের মায়ের মতোন

সুর করে জাগে

ওর পদাবলি আয়ু, প্রেমিকার মতো নরমিয়া

 

অতএব, রোগাটে পাড়ার পেটে

বাড়ে অবৈধ দিগন্তের তলানি তারা,

দূরকে কাছের করে

দূরত্ব ভোলানো আবদারে

পথ-ঘাট ভেজা

আর দশদিকে আমি—

 

আমার সন্তান হয়ে বায়না করছি

আমার কাছেই

 

গভীরতা আছে, আর কেউ নেই

তুমি ছাড়া জৈব-অজৈব… আত্মীয় মৃত

স্বপ্ন, সত্যি, বোধ— তোমার চোখের তিনভাগ জল

 

সময়-সমুদ্র-তীরে প্রেমিকার মায়া সেজে

তুমি স্নান করো

সি-বিচ শিখিয়ে ফিরে যাও ঢেউ

 

তুমি আছ বলে

বহু শ্মশানযাত্রারা ফিরে আসে ঘরে,

বুকে সিধ কাটে ব্যথা…

কারণ, বেদনা খুঁড়েই কেবল

এ হৃদয় জাগানো সম্ভব

 

আর সব শুনশান—শরীর, কুয়াশা, সরাইখানা

আর সব একাকার

 

গভীরতা, তুমি সেই পাখিদের মাঠ

যে ঘাসে গড়ায় গোল ফুটবল

গভীরতা, মানে ইহ জীবনের একভাগ প্রেম

 

তোমাকে প্রণাম করব বলেই

ভবঘুরে ঋতু ঘুরে যায়, জীবন পিছু ছাড়ে না

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *