প্রসেনজিৎ মাহাতো
ফণীর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কটক, ভুবনেশ্বরের ক্রীড়াজগতে। কটকের বারাবাটি স্টেডিয়াম যেমন পড়েছে ফণীর গ্রাসে, বাদ যায়নি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামও। এই দুটো স্টেডিয়াম বিগত বছর দুই ধরে খবরের শিরোনামে ছিল। কলিঙ্গতে শেষ দু’বছর হয়েছে সুপার কাপ। বারাবাটিতে বছর দুয়েক আগে ফেডারেশন কাপে খেলেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল–সহ অন্যান্য দেশের প্রথম সারির ক্লাব। সেই কলিঙ্গ, বারাবাটি এই মুহূর্তে ফণির তাণ্ডবে লন্ডভন্ড। কলিঙ্গ স্টেডিয়ামে গ্যালারির বাকেট চেয়ারের ক্ষতি হয়েছে, গ্যালারির চাল ঝড়ে উড়ে গেছে। অন্যদিকে, বারাবাটির প্রেস বক্স কঁাচ দিয়ে ঘেরা ছিল। তা ভেঙে চুরমার। এই স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো খুলে গেছে। বাতিস্তম্ভ বিকল হয়ে পড়েছে। শনিবার সকালে ওডিশা ফুটবল সংস্থার লোকজন পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু, রাজ্যের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ধসে পড়ায় বাতিস্তম্ভ মেরামত করা সম্ভব হয়নি। সমস্ত কিছুর ছবি মোবাইলে তুলে রেখেছেন কর্তাব্যক্তিরা। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের কাছে ছবিগুলো জমা দেওয়া হবে।
ওডিশার এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে বিপদের হাত থেকে জোর বেঁচে গেছে মিনার্ভা ফুটবল টিম। দলের মালিক রঞ্জিৎ বাজাজ এদিন সন্ধেয় ফোনে বলছিলেন কী সমস্যার সম্মখীন হতে হয়েছে তঁার দল এবং সাপোর্ট স্টাফদের। ‘কোচ–ফুটবলাররা জোর বঁাচা বেঁচে গিয়েছে। তবে, আমাদের ৮–৯ সাপোর্ট স্টাফ এখনও ভুবনেশ্বরে আটকে রয়েছে। আসতে পারেনি। বিমান সব বাতিল। ফোনে যোগাযোগ করেও পাচ্ছি না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news