নিজস্ব সংবাদদাতা:
ভোট দিলেন ছবিরানি ঠাকুর। ছবিরানি ঠাকুর বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মা। এদিন ঠাকুরনগরের আরপি স্কুলে সকাল সকাল ভোট দেন তিনি। উল্লেখ্য, এই বুথের প্রথম ভোটার শান্তনু ঠাকুরের মা। ছবিরানি দেবী বলেন, ‘ছেলেকে প্রথম ভোটটা মা হিসেবে আমি দিতে চাই বলেই সকালেই চলে এসেছি।’ এইসঙ্গে তিনি বলেন, ‘ফলাফল বলতে পারব না। ২৩ মে-তে জানা যাবে।’
উল্লেখ্য, বনগাঁ লোকসভায় এবার হাড্ডাহাড্ডি লড়াই। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সম্প্রতি দুর্ঘটনায় ভয়ঙ্কর জখম হন। বিজেপির অভিযোগ, দুর্ঘটনা নয়, শান্তনু ঠাকুরকে হত্যার চক্রান্ত করা হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news