Breaking News
Home / TRENDING / ভারতীয় ফুটবল টিমের কোচ কে? জানতে ক্লিক করুন (Exclusive)

ভারতীয় ফুটবল টিমের কোচ কে? জানতে ক্লিক করুন (Exclusive)

প্রসেনজিৎ মাহাতো:
আবেদন জমা পড়েছিল আড়াইশোর বেশি, তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছিল ৩৫জনকে। সেখান থেকে শেষপর্যন্ত চারজন নামী কোচকে বাছাই করেছে ফেডারেশন। এই চারজনের মধ্যে থেকেই একজন ভারতীয় ফুটবল টিমের কোচের দায়িত্ব নেবে। সংবাদ সংস্থাকে ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা বলেন, ‘এই চারজনের মধ্যে থেকেই একজন কোচ হবে। আমরা সামনের সপ্তাহে চারজনের ইন্টারভিউ নেব স্কাইপের মাধ্যমে। যাকে ভাল লাগবে পুরো কমিটির, তঁাকেই কোচ নির্বাচন করা হবে।’
চ্যানেল হিন্দুস্তানের এক্সক্লুসিভ খবর, সুনীল ছেত্রীদের কোচ হতে চলেছেন বেঙ্গালুরু এফসি–র প্রাক্তন কোচ অ্যালবার্ট রোকা। বেঙ্গালুরু হয়ে ব্যাপক সাফল্য রয়েছে তঁার। স্বয়ং সুনীল ছেত্রী চেয়েছেন রোকাকে। ২৫০ কেন ১০০০ কোতচ আবেদন জমা পড়লেও, রোকাই যে কোচ হবে, তা ফেডারেশন কর্তারা জানতেন অনেকদিন আগে থেকেই। সামনের সপ্তাহে ফেডারেশন কর্তারা রোকার নাম সরকারি ভাবে ঘোষণা করবেন। তার আগে চ্যানেল হিন্দুস্তান বলছে, সুনীলদের নয়া কোচ হিসেবে শুরু হতে চলেছে রোকা জমানা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *