Breaking News
Home / TRENDING / আক্রমন না দুর্ঘটনার প্রশ্ন রাজনৈতিক মহলে

আক্রমন না দুর্ঘটনার প্রশ্ন রাজনৈতিক মহলে

নীল রায়:

শান্তনু ঠাকুরের ওপর আক্রমণের পিছনে কারা? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের অন্দরে। শনিবার কল্যাণী থেকে গাইঘাটা ফেরার পথে হাসপুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু। এই দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। ‌ তাদের কথায়, কৃষ্ণনগরের পুলিশের গাড়ি গাইঘাটা জলেশ্বর এলাকায় কি করছিল? যদি পুলিশের গাড়ি হয়, তবে তাতে কেবল একজন ড্রাইভার ছিল কেন? যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি কি “অন ডিউটি” পুলিশ অফিসার? দুর্ঘটনার পরে সংবাদ মাধ্যমের একাংশকে দিয়ে যেভাবে দুর্ঘটনার তত্ত্ব খাড়া করার তড়িঘড়ি চেষ্টা করা হয়েছে সন্দেহ দানা বেঁধেছে সেখানেও। তাছাড়া দুর্ঘটনার পরে যেভাবে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক প্রতিক্রিয়া দিয়ে গোটা বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন তাতে বিজেপি নেতৃত্বের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। সোমবার বনগাঁয় ভোট। প্রার্থী হওয়া সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণে নিজের এলাকায় ঘুরতে পারবেন না মতুয়া ঠাকুরবাড়ির এই সদস্য। বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে শান্তনুকে ভোট ময়দান থেকে সরাতেই তৃণমূল নেতৃত্ব এমন ষড়যন্ত্র করেছে। ঘটনাচক্রে জ্যোতিপ্রিয় মল্লিকের দেওয়া প্রতিক্রিয়ায় তৃণমূলের অন্দরমহল এই অসন্তোষ রয়েছে।রাজ্যের এক বরিষ্ঠ মন্ত্রী তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিক এমন বিবৃতি না দিলেই পারতেন। তার বিবৃতির কারণে ঘটনাটি অন্য দিকে মোড় নিতে পারে বলেও মনে করছেন ওই মন্ত্রী। এদিকে বিজেপি নেতৃত্ব রাজ্যের শাসক দলকে নিশানা করেই দাবি তুলেছে,  শান্তনু ঠাকুরকে প্রানে মারার চেষ্টা যারা করেছেন, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বনগাঁ লোকসভা আসনে শান্তনুর লড়াই তার জেঠিমা তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরের সঙ্গে। এমতাবস্থায় ঠাকুরবাড়ির কোন্দল, কিংবা তৃণমূল-বিজেপির অহি-নকুল সম্পর্কই কি এই ঘটনার পিছনে রয়েছে তা নিয়ে বড়সড় প্রশ্ন ঝুলে রয়েছে এখনও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *