Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর চেয়ার ব্যবহার করে রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছেন মমতা : মুকুল

মুখ্যমন্ত্রীর চেয়ার ব্যবহার করে রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছেন মমতা : মুকুল

নিজস্ব প্রতিনিধি:

মুখ্যমন্ত্রীর চেয়ার ব্যবহার করে রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছেন মমতা।
বক্তা মুকুল রায়।
প্রসঙ্গ, অর্জুনকে নজরবন্দি করার তৃণমূলের দাবি।
মুকুল বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। তার মানে এই নয় যে অভিযোগ হলেই নির্বাচন কমিশনকে সেই অভিযোগকে মান্যতা দিতে হবে। এটা নির্বাচন কমিশনের একান্ত নিজস্ব ব্যাপার।
এরপরেই মুকুল বলেন, ‘আমিও তো মমতার বিরুদ্ধে অভিযোগ করতে পারি। আমি বলতেই পারি মুখ্যমন্ত্রীর চেয়ার কাজে লাগিয়ে মমতা রাজ্য জুড়ে সন্ত্রাস করছেন। সবার আগে তাঁকে নজরবন্দি করা হোক।’
মুখ্যমন্ত্রীর চেয়ার কাজে লাগিয়ে মমতা কিভাবে সন্ত্রাস করছেন তার কিছু ছাপ মুখ্যমন্ত্রীর কথাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় বাহিনী গেলে পুলিশ থেকে যাবে, এমন প্রচ্ছন্ন হুমকি দিয়ে শুরু করে সম্প্রতি আরও স্পষ্ট করে হুমকি দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি বলেছেন, ‘লোকসভা মিটে গেলেও রাজ্যে আমরাই থাকব। সেটা বুঝে নিন ভাল করে। আমার ছেলেদের নির্দেশ দিলে তারা কিন্তু বুঝে নেবে। ‘
অনেকদিন আগে আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি গুণ্ডা কন্ট্রোল করেন। সে সময় তাঁর এই বক্তব্য নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। এতদিন পরে আবার সেই গুণ্ডামির ইঙ্গিতই দিচ্ছেন বলে মনে করছেন বিরোধীরা।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *