প্রসেনজিৎ মাহাতো:
এক মহতী উদ্যোগে মারাদোনার বিরুদ্ধে জয়ী পেলে। কোনও ফুটবল ম্যাচে নয়। শনিবার সল্টলেকে এক সংবাদমাধ্য সংস্থার দ্বারা আয়োজিত নিলামের অনুষ্ঠানে মারাদোনার জার্সির দাম উঠল যখন ১ লাখ ২৫ হাজার, তখন পেলের জার্সির দাম উঠল ১ লাখ ৭৫ হাজার। ক্রীড়া সাংবাদিক সুগত মুখার্জি ও জীবন সরকারকে সাহায্যের জন্য এই নিলামের আয়োজন। দুর্ঘটনায় সুগতর ডান হাতের বিকল, মৃত্যুর সঙ্গে লড়ছেন জীবন। তঁাদের সাহায্যের জন্য নিলাম থেকে প্রায় ১৪ লাখ সংগ্রহ হল। সংগ্রহিত টাকা দু’জনকে ভাগ করে দেওয়া হবে। শচীনের ব্যবহৃত ব্যাটের দাম উঠল সবচেয়ে বেশি। ২ লাখ ২৫ হাজার। এদিকে, মোহনবাগানের সনি নর্ডির জার্সির দাম উঠল ৪০ হাজার, ইস্টবেঙ্গল ফুটবলারদের জার্সি ১ লাখ ৭৫ হাজার দর উঠল। নিলামের পর সুগত বলেন, ‘সবাইকে ধন্যবাদ। এভাবে সবাই আমার পাশে দঁাড়াবে,কখনও ভাবিনি। ময়দান চেষ্টা করলেই সব পারে, এটা আবারও প্রমাণ হল।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news