Breaking News
Home / TRENDING (page 388)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

কাশ্মীর প্রসঙ্গে রাহুলের মন্তব্যকেই রাষ্ট্রপুঞ্জে হাতিয়ার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত তাই হল, রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গে ভারতকে বিঁধতে রাহুল গাঁধীর বিবৃতিকে অস্ত্র করল পাকিস্তান। শুধু রাহুল নন, আত্মপক্ষ সমর্থনে ওমর আবদুল্লার বিবৃতিও তুলে ধরেছে ইসলামাবাদ, স্বভাবতই যা নিয়ে কংগ্রেস নেতৃত্বকে নিশানা করছে বিজেপি। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আজ এই মর্মে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার …

আরও পড়ুন »

টিডিপি’র আন্দোলনে উত্তাল অন্ধ্র, গৃহবন্দি চন্দ্রবাবু, একাধিক জায়গায় ১৪৪ ধারা

ওয়েব ডেস্ক: গৃহবন্দি করা হল চন্দ্রবাবু নাইডুকে। উদ্ভুত পরিস্থিতিতে বিক্ষোভ আন্দোলন সামাল দিতে তেলুগু দেশম পার্টি প্রধানকে গৃহবন্দি করল জগনমোহন রেড্ডি সরকার। এদিন একইসঙ্গে গৃহবন্দি করা হয় চন্দ্রবাবুর ছেলে নাড়া লোকেশ ও টিডিপির একাধিক অন্য নেতাদের। সব মিলিয়ে উত্তপ্ত আবহাওয়া অন্ধ্রপ্রদেশে। প্রসঙ্গত, কর্মীদের হুমকি এবং দলের ৮ কর্মীর খুনের প্রতিবাদে …

আরও পড়ুন »

নানুরে নিহতের দেহ নিয়ে টানাপোড়েন, পুলিশের ভূমিকা নিয়ে দিলীপের বিস্ফোরক টুইট

ওয়েব ডেস্ক: নানুরে নিহত বিজেপি কর্মীর দেহ নিয়ে পুলিশের ‘তৎপরতায়’ বিস্ফোরক টুইট করলেন দিলীপ ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির রাজ্য সভাপতির টুইট—‘“আমাদের প্রিয় কর্মী স্বরূপ গড়াইয়ের খুনের পর তাঁর দেহ নিয়ে পুলিশ যা করল, তা  আতঙ্কজনক। পুলিশের আচরণ ও ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। অথচ যখন আমাদেরই কর্মীরা খুন হন …

আরও পড়ুন »

জয়ের সমান ড্র, দোহায় এশিয়ান চাম্পিয়ানদের রুখে দিল ভারত

নিজস্ব সংবাদদাতা: এশিয়ান চাম্পিয়ানদের রুখে দিল ব্লু টাইগাররা। দোহায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে খেলার ফলাফল ভারত ০ কাতার ০। মঙ্গলবার রাতে দোহার স্টেডিয়ামে ভারতীয় দর্শক ছিল মাত্র ৮%। সেই তারাই গোটা ম্যাচ জুড়ে ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকারে উৎসাহ দিচ্ছিল গুরপ্রীত সিংহ সিন্ধু, সন্দেশ ঝিঙ্গনদের। মাঠে সেই উৎসাহের …

আরও পড়ুন »

এনআরসি প্রনয়নে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অধীর

নীল রায়। এন আর সি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানকে আক্রমণ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। মঙ্গলবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহরমপুরের পাঁচবারের সাংসদ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তালিকা থেকে বাদ পড়া মানুষগুলিকে নিয়ে কী করা হবে? কোথায় রাখা হবে? এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনও নীতিই নেই সরকারের। একেবারে ল্যাজেগোবরে …

আরও পড়ুন »

মহরমের মিছিল থেকে তলোয়ার ছিটকে আহত সাব ইন্সপেক্টর রাজীব

নিজস্ব প্রতিনিধি, হুগলি:   মহরমের মিছিল চলাকালীন মিছিলের থেকে হাত ফসকে বেড়িয়ে গেল তলোয়ার, আর তিরের মতো অাসা সেই তলোয়ারের ঘায়ে গুরুতর অাহত হলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক এএসঅাই। ঘটনাটি ঘটেছে চন্দননগরের শরিষা পাড়ায়।    প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মিছিলে এক ব্যক্তি খুবই জোরে জোর তলোয়ার ঘোরাচ্ছিল, আচমকাই তার হাত থেকে ছিটকে …

আরও পড়ুন »

জোড়া মিনি ডার্বি নিয়ে অনিশ্চয়তা

প্রসেনজিৎ মাহাতো:  আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের প্রশংসা প্রাপ্য। মঙ্গলবার আচমকাই অনিশ্চিত হয়ে পড়েছিল জোড়া মিনি ডার্বি। বিধাননগর পুলিসের তরফে আইএফএ–কে জানিয়ে দেওয়া হয়, সামনে পুজোর কারণে পর্যাপ্ত পুলিস নেই। যুবভারতীতে ম্যাচ করা সম্ভব নয়। কল্যাণীতে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হোক। তড়িঘড়ি এই খবর পেয়ে ছুটে যান আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। …

আরও পড়ুন »

মেডিকেল কলেজের সামনে বােমাতঙ্ক

সূর্য সরকার ডালহৌসির বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবার বোমাতঙ্ক শহরে! মঙ্গলবার বিকেলের পর বােমাতঙ্ক ঘিরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের কাছে ছড়াল চাঞ্চল্য। হাসপাতালের এক নম্বর গেটের পাশে বাস স্ট্যান্ডে একটি কালাে ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। হাসপাতালের সামনে আচমকা এই ব্যাগ পড়ে থাকার খবর চলে যায় বৌবাজার …

আরও পড়ুন »

কেন্দ্রীয় সুযোগ সুবিধা রাজ্যের মানুষকে পেতে দেননি মমতা, অভিযোগ স্মৃতি ইরানির

জয় ঘোষ। “কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাধা দিচ্ছেন তিনি ৷” মঙ্গলবার রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় নারী শিশুকল্যাণ এবং বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। গত ২৩ মে বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে …

আরও পড়ুন »

মুসলিম মহরম পর্ব ও বাংলার লোকসংস্কৃতি কীভাবে এক হয়েছে জানেন?

 পার্থসারথি পাণ্ডা: তেরোর গেরোয়, তেরো শতকে তুর্কি আক্রমণের মধ্য দিয়ে বাংলায় ইসলামের অনুপ্রবেশ ঘটে। আক্রমণ করেছিলেন তুর্কি যোদ্ধা বখতিয়ার খিলজি। সেকালের গৌড়বঙ্গের বৃদ্ধ হিন্দু রাজা লক্ষণ সেন আক্রমণের সংবাদ পেয়েই রাজপাট ছেড়ে নিজের প্রাণ বাঁচাতে প্রজাদের বিপদে ফেলে সপরিবারে গোপনে পালিয়ে যান পদ্মা পারে, পূর্ব বাংলায়। ফলে, সহজেই বাংলায় ইসলামি …

আরও পড়ুন »

কাশ্মীর ভারতের রাজ্য, রাষ্ট্রসঙ্ঘে প্রথমবার স্বীকার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: হয়তো মূখ ফসকেই, তবু সত্যি কথাটা বেরিয়েই গেল। জম্মু-কাশ্মীর যে ভারতের রাজ্য ৭২ বছরে প্রথমবার তা স্বীকার করল পাকিস্থান। রাষ্ট্রসঙ্ঘের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি বলেন, জম্মু-কাশ্মীর ভারতেরই রাজ্য। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরকে এতকাল ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে দাবি করে এসেছে পাকিস্তান। অন্যদিকে ভারত বরাবর স্পষ্ট করে দিয়েছে …

আরও পড়ুন »

পাঁচ মাসে মোহভঙ্গ, কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা

ওয়েব ডেস্ক: পাঁচ মাসে মোহভঙ্গ, কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর। উল্লেখ্য, লোকসভা ভোটের আগেভাগে কংগ্রেসে যোগ দেন হিন্দি ছবির এই জনপ্রিয় অভিনেত্রী। যোগ দেওয়ার পরেপরেই মুম্বই উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হন ঊর্মিলা। যদিও ভোটে হেরে যান। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে ফাঁস হওয়া চিঠি প্রসঙ্গেও এদিন নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি ঊর্মিলা। …

আরও পড়ুন »

বৈঠক ‘মিশন বাংলা’, কাল অমিত শাহ’র বাড়িতে যাচ্ছেন মুকুল-দিলীপ

ওয়েব ডেস্ক: পাখির চোখ ২০২১, এবার সেই সূত্রেই আগামীকাল অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠক। বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনার হবে বুধবারের বৈঠকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে থাকছেন রাজ্যে গেরুয়া শিবিরের অন্যতম দুই মুখ মুকুল রায় ও দিলীপ ঘোষ। থাকবেন রাহুল সিনহা ও সুব্রত চট্টোপাধ্যায়ও। জানা গিয়েছে, ‘মিশন …

আরও পড়ুন »

“মুর্শিদাবাদে গণপিটুনিতে মৃত্যু!”, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অধীরের

নীল রায়। সদ্যসমাপ্ত বিধানসভা অধিবেশনে ঢাকঢোল পিটিয়ে গণপিটুনি রুখতে আইন এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই আইন প্রণয়নের এক পক্ষকাল কাটতে না কাটতেই মুর্শিদাবাদে এক সংখ্যালঘু সম্প্রদায়ের রাজমিস্ত্রিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। সঙ্গে অভিযোগ উঠল পুলিশি নিষ্ক্রিয়তারও। দিন কয়েক আগে বহরমপুরে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে মারা হলেও নিষ্ক্রিয় থেকেছে পুলিশ-প্রশাসন, এমনটাই …

আরও পড়ুন »

মধ্যমগ্রামকাণ্ডে পুলিশ খুঁজছে তৃণমূল কর্মী ‘ডন’ রাখালকে, জ্যোতিপ্রিয় দুষলেন বিজেপিকে

ওয়েব ডেস্ক: মধ্যমগ্রাম শুটআউটকাণ্ডে পুলিশের নজরে তৃণমূল কর্মী এলাকার ত্রাস রাখাল। যদিও বিজেপিকে দুষলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতির বক্তব্য, বিজেপি রয়েছে এর পিছনে। জ্যোতিপ্রিয়র আরও অভিযোগ, বারাকপুরের সাংসদ কোনওদিনই ওই এলাকা ঘুরে দেখেননি। তাহলে কেন বিবৃতি দিলেন? জ্যোতিপ্রিয় দাবি করছেন, খুনের ঘটনায় যে পাঁচ জনকে গ্রেফতার …

আরও পড়ুন »

নিহত বিজেপি কর্মীর মৃতদেহ লোপাটের অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে

সূর্য সরকার। নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের দেহ নিয়ে অব্যাহত টানাপোড়েন। সোমবার রাতে কলকাতায় সরকারি হাসপাতালে মৃত্যু হয় নানুরের বিজেপি কর্মীর। রাতেই তার মৃতদেহ লোপাটের অভিযোগ তোলে বিজেপি। সেই মর্মে এনআরএস কর্তৃপক্ষের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করে তাঁরা। মঙ্গলবার হসপিটালে এসে দেহ না পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। …

আরও পড়ুন »