Breaking News
Home / TRENDING / নিহত বিজেপি কর্মীর মৃতদেহ লোপাটের অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে

নিহত বিজেপি কর্মীর মৃতদেহ লোপাটের অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে

সূর্য সরকার।

নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের দেহ নিয়ে অব্যাহত টানাপোড়েন। সোমবার রাতে কলকাতায় সরকারি হাসপাতালে মৃত্যু হয় নানুরের বিজেপি কর্মীর। রাতেই তার মৃতদেহ লোপাটের অভিযোগ তোলে বিজেপি। সেই মর্মে এনআরএস কর্তৃপক্ষের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করে তাঁরা। মঙ্গলবার হসপিটালে এসে দেহ না পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। সকাল থেকে পরিবারের লোকজন এনআরএসে এসেছিলেন। সঙ্গে ছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

তারপরও যখন তাঁরা জানতে পারে দেহ হসপিটালে নেই, জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। প্রসঙ্গত, গতকাল এনআরএসে স্বরুপ গড়াই দেহ রেখে ফিরে গিয়েছিল পরিবার এবং বিজেপি নেতৃত্ব। রাতে পুলিশ মৃতের দেহ নিয়ে চলে যায় নানুর। সেটাই আজ সকালে এসে জানতে পারে পরিবার। কিন্তু কিভাবে পরিবারের লোকজনের অনুমতি বা সই ছাড়া দেহ ছাড়া হলো হাসপাতাল থেকে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের বিরুদ্ধে দেহ চুরির অভিযোগ তুলে আজ ফের এনআরএসে বিজেপি নেতারা এবং তাঁর স্ত্রী।

সোমবার পুলিশ জানিয়ে দেয় দেহ বিজেপি অফিস যাবে না, নানুর যাবে। এরপর স্বরুপ গড়াইয়র দেহ মর্গে রেখে চলে যায় বিজেপি এবং তাঁর স্ত্রী। কিন্তু আজ সকালে এসে জানতে পারে পুলিশ দেহ নিয়ে নিয়েছে। বীরভূমের এক হসপিটালে সেই দেহ রাখা হয়েছে বলে খবর। কিন্তু কিভাবে এরম ঘটনা সেই নিয়ে প্রশ্ন তুলে অনুপম হাজরা বলেন , ” আমরা একটা জিনিস বুঝতে পারছি না পরিবারের অনুমতি ছাড়া কিভাবে মর্গ থেকে মরদেহ ছাড়লো কিংবা পুলিশ কি করে পরিবারকে না বলেই দেহ নানুর নিয়ে গেলো! এটাই ভেবে অবাক লাগছে। কোন রাজ্যে আমরা বাস করছি !” হুমকির সুরে অনুপম আরও জানান, ” আমি এখানে কোনও বিক্ষোভ দেখাতে আসিনি। তাহলে আরও লোক জড়ো করতে পারতাম। কিন্তু এভাবে পুলিশ যখন দেহ চুরি করছে তখন আদালতের দারস্থ হওয়া ছাড়া আর উপায় নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *