ওয়েব ডেস্ক:
হয়তো মূখ ফসকেই, তবু সত্যি কথাটা বেরিয়েই গেল। জম্মু-কাশ্মীর যে ভারতের রাজ্য ৭২ বছরে প্রথমবার তা স্বীকার করল পাকিস্থান। রাষ্ট্রসঙ্ঘের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি বলেন, জম্মু-কাশ্মীর ভারতেরই রাজ্য।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরকে এতকাল ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে দাবি করে এসেছে পাকিস্তান। অন্যদিকে ভারত বরাবর স্পষ্ট করে দিয়েছে যে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কার্যত সেই দাবিকে এদিন মান্যতা দিলেন পাক বিদেশ মন্ত্রী। রাষ্ট্রসঙ্ঘের বৈঠকের ফাঁকে ভারতের দাবিই মেনে নেন শাহ মাহমুদ কুরেসি।
তিনি বলেন, ”ওরা বলছে, জম্মু-কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। তাহলে কেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও এনজিও-কে ভারতের রাজ্য জম্মু-কাশ্মীরে কাজ করার অনুমতি দিচ্ছে না? ওরা মিথ্যা বলছে। কারফিউ উঠে গেলে বিশ্ব দেখতে পারবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news