নিজস্ব প্রতিনিধি, হুগলি:
মহরমের মিছিল চলাকালীন মিছিলের থেকে হাত ফসকে বেড়িয়ে গেল তলোয়ার, আর তিরের মতো অাসা সেই তলোয়ারের ঘায়ে গুরুতর অাহত হলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক এএসঅাই। ঘটনাটি ঘটেছে চন্দননগরের শরিষা পাড়ায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মিছিলে এক ব্যক্তি খুবই জোরে জোর তলোয়ার ঘোরাচ্ছিল, আচমকাই তার হাত থেকে ছিটকে যায় তলয়ারটি। সামনেই মহরমের ডিউটিতে ছিনেন চন্দননগর কমিশারেটের এএসআই রাজীব পাল। তিরের মতো তলোয়ারটি এসে আছরে পরে তার মুখে, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি, ডিউটিতে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা তাকে দ্রুত নিয়ে যায় চন্দননগর মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছে, তার মাথা ও নাকে গুরুতর আঘাত লেগেছে। ১১ টি সেলাই হয়েছে ওই পুলিশ কর্মীর। ঘটনার খবর শুনেই হাসপাতালে যান কমিশনারেটের প্রধান হুমায়ুন কবির। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news