Breaking News
Home / TRENDING / জোড়া মিনি ডার্বি নিয়ে অনিশ্চয়তা

জোড়া মিনি ডার্বি নিয়ে অনিশ্চয়তা

প্রসেনজিৎ মাহাতো:

 আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের প্রশংসা প্রাপ্য। মঙ্গলবার আচমকাই অনিশ্চিত হয়ে পড়েছিল জোড়া মিনি ডার্বি। বিধাননগর পুলিসের তরফে আইএফএ–কে জানিয়ে দেওয়া হয়, সামনে পুজোর কারণে পর্যাপ্ত পুলিস নেই। যুবভারতীতে ম্যাচ করা সম্ভব নয়। কল্যাণীতে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হোক। তড়িঘড়ি এই খবর পেয়ে ছুটে যান আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। চলে এক ঘন্টার ম্যারাথন মিটিং। বিধাননগর পুুলিসের সঙ্গে সচিবের ব্যক্তিগত সম্পর্ক ভাল। জয়দীপ কঠিন  পরিস্থিতিতেও বিষয়টা সামলে নিয়েছেন। জয়দীপের আশা, যুবভারতীতেই ম্যাচ হবে। আজ আরও একবার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিধাননগর পুলিস। জয়দীপ বলেন, ‘আশা করি যুবভারতীতে ম্যাচ হবে। ওই সময় কল্যাণীতে ম্যাচ করা সম্ভব নয়। কারণ, সন্তোষ ট্রফির ম্যাচ চলবে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *