Breaking News
Home / TRENDING / পাঁচ মাসে মোহভঙ্গ, কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা

পাঁচ মাসে মোহভঙ্গ, কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা

ওয়েব ডেস্ক:

পাঁচ মাসে মোহভঙ্গ, কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর। উল্লেখ্য, লোকসভা ভোটের আগেভাগে কংগ্রেসে যোগ দেন হিন্দি ছবির এই জনপ্রিয় অভিনেত্রী। যোগ দেওয়ার পরেপরেই মুম্বই উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হন ঊর্মিলা। যদিও ভোটে হেরে যান। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে ফাঁস হওয়া চিঠি প্রসঙ্গেও এদিন নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি ঊর্মিলা।

তিনি বলেন, “আমি কংগ্রেস থেকে পদত্যাগ করেছি। প্রথমবার এই পদত্যাগের চিন্তা আমার মাথায় আসে, যখন ১৬ মে মুম্বাইয়ের সেই সময়ের কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরাকে লেখা আমার চিঠি নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।” অভিনেত্রী জানান, ‘আমি কিন্তু বার বার চেষ্টা করেছিলাম। তারপরই আমার মধ্যে হতাশা জন্মায়। যখন এই গোপন চিঠি গণমাধ্যমে ফাঁস করা হয়। এটা বিশ্বাসঘাতকতা।”

ঊর্মিলা আরও বলেন, “আমি আদর্শ এবং সততার সঙ্গে জণগণের জন্য কাজ করে যাব। যাঁরা আমার সমর্থ করেছিলেন তাঁদের ধন্যবাদ জানাই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *