Breaking News
Home / TRENDING / “মুর্শিদাবাদে গণপিটুনিতে মৃত্যু!”, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অধীরের

“মুর্শিদাবাদে গণপিটুনিতে মৃত্যু!”, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অধীরের

নীল রায়।

সদ্যসমাপ্ত বিধানসভা অধিবেশনে ঢাকঢোল পিটিয়ে গণপিটুনি রুখতে আইন এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই আইন প্রণয়নের এক পক্ষকাল কাটতে না কাটতেই মুর্শিদাবাদে এক সংখ্যালঘু সম্প্রদায়ের রাজমিস্ত্রিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। সঙ্গে অভিযোগ উঠল পুলিশি নিষ্ক্রিয়তারও। দিন কয়েক আগে বহরমপুরে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে মারা হলেও নিষ্ক্রিয় থেকেছে পুলিশ-প্রশাসন, এমনটাই অভিযোগ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর। শাহজাদপুরের বাসিন্দা এক রাজমিস্ত্রি বহরমপুরে চিকিৎসার জন্যে এলে, পিটিয়ে খুন হয় তাঁকে। লোকমুখে ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার সকালেই নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন বহরমপুরের পাঁচ বারের সংসদ‌ সদস্য।

এরপরেই তীব্র ক্ষোভ উগরে দেন রাজ্য পুলিশ প্রশাসনের ওপর। তিনি বলেন, “একজন দরিদ্র সংখ্যালঘু খেটে খাওয়া মানুষকে পিটিয়ে খুন করা হল। অথচ রাজ্যের পুলিশ প্রশাসন নির্বিকার।” অধীর বলেন, “অবাক করার মতো বিষয় হল, পিটিয়ে ওই ব্যক্তিকে খুন করা হলেও পুলিশের মধ্যে অপরাধীকে ধরতে তৎপরতা দেখা যাচ্ছে না।” তাঁর অভিযোগ, তাহলে কি ধরে নিতে হবে এক্ষেত্রে কোনও কাটমানির গল্প আছে? নাকি অন্য কোনও লাভের অঙ্ক রয়েছে।

বহরমপুরের সাংসদ বলেন, “মৃত্যুর ঘটনা ঘটলে পুলিশ সেই ঘটনার তদন্ত করে সূত্র খুঁজে প্রকৃত অপরাধীকে ধরার চেষ্টা করে। কিন্তু বাড়ির লোকের সঙ্গে কথা বলে কোনও শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কিনা, তাও জানার চেষ্টা করেনি পুলিশ। অর্থাৎ নূন্যতম তদন্তটুকুও করা হয়নি।” তিনি আরও বলেন, “স্বামীর মৃত্যুর পর দুজন শিশুকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন তাঁর স্ত্রী। মা-মাটি-মানুষের বিডিও এখানে এসে তাদের অবস্থা জানার চেষ্টা করেননি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *