Breaking News
Home / TRENDING / মেডিকেল কলেজের সামনে বােমাতঙ্ক

মেডিকেল কলেজের সামনে বােমাতঙ্ক

সূর্য সরকার

ডালহৌসির বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবার বোমাতঙ্ক শহরে! মঙ্গলবার বিকেলের পর বােমাতঙ্ক ঘিরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের কাছে ছড়াল চাঞ্চল্য। হাসপাতালের এক নম্বর গেটের পাশে বাস স্ট্যান্ডে একটি কালাে ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। হাসপাতালের সামনে আচমকা এই ব্যাগ পড়ে থাকার খবর চলে যায় বৌবাজার থানাতেও। সেখান ছুটে আসে পুলিশ । এলাকা ঘিরে ফেলে তারা। খবর পৌঁছয় লালবাজার কন্ট্রোলেও। তারপরে পরেই ঘটনাস্থলে পৌছয় বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর।

প্রাথমিকভাবে নিরাপদ দূরত্ব থেকে ওই ব্যাগের তল্লাশি হয়। বাসস্ট্যান্ডের আশপাশে অংশও তল্লাশি হয় । কিন্তু কোথাও কোনও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। অল্প সময়ের মধ্যেই ব্যাগটিতে কোনও বিস্ফোরক নেই সে ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ । পরে ওই ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, কেউ ইচ্ছাকৃতভাবে বােমাতঙ্ক ছড়াতেই ওই ব্যাগ ফেলে গিয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *