ওয়েব ডেস্ক:
মধ্যমগ্রাম শুটআউটকাণ্ডে পুলিশের নজরে তৃণমূল কর্মী এলাকার ত্রাস রাখাল। যদিও বিজেপিকে দুষলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতির বক্তব্য, বিজেপি রয়েছে এর পিছনে। জ্যোতিপ্রিয়র আরও অভিযোগ, বারাকপুরের সাংসদ কোনওদিনই ওই এলাকা ঘুরে দেখেননি। তাহলে কেন বিবৃতি দিলেন? জ্যোতিপ্রিয় দাবি করছেন, খুনের ঘটনায় যে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ, তারা প্রত্যেকেই বিজেপি কর্মী।
এইসঙ্গে এদিন মুকুল রায়কে তোপ দাগেন জ্যোতিপ্রিয়। কটাক্ষের সুরে বলেন, মুকুল রায় টাকা নিয়ে দুর্নীতি করেছে। আমাদের দল থেকে শুরু করেছিল। জানিনা কেন বিজেপি ওকে রেখে দিয়েছে। আমাদের দল থেকে গেছে, পাপ মুক্ত হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মধ্যমগ্রাম শুটআউটকাণ্ডে মূল অভিযুক্ত রাখাল নন্দী। যিনি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটিং নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা। আক্রান্ত তৃণমূলনেতা রিঙ্কু একসময়ে রাখালের বন্ধু ছিলেন। মাদক পাচার, এলাকা দখলে সিদ্ধহস্ত রাখালই এই হামলার মূল চক্রী। সেই ভাড়াটে গুণ্ডা দিয়ে এই অপারেশন চালিয়েছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ঘটনার পর থেকেই বেপাত্তা রাখাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news