Breaking News
Home / TRENDING / টিডিপি’র আন্দোলনে উত্তাল অন্ধ্র, গৃহবন্দি চন্দ্রবাবু, একাধিক জায়গায় ১৪৪ ধারা

টিডিপি’র আন্দোলনে উত্তাল অন্ধ্র, গৃহবন্দি চন্দ্রবাবু, একাধিক জায়গায় ১৪৪ ধারা

ওয়েব ডেস্ক:

গৃহবন্দি করা হল চন্দ্রবাবু নাইডুকে। উদ্ভুত পরিস্থিতিতে বিক্ষোভ আন্দোলন সামাল দিতে তেলুগু দেশম পার্টি প্রধানকে গৃহবন্দি করল জগনমোহন রেড্ডি সরকার। এদিন একইসঙ্গে গৃহবন্দি করা হয় চন্দ্রবাবুর ছেলে নাড়া লোকেশ ও টিডিপির একাধিক অন্য নেতাদের। সব মিলিয়ে উত্তপ্ত আবহাওয়া অন্ধ্রপ্রদেশে।

প্রসঙ্গত, কর্মীদের হুমকি এবং দলের ৮ কর্মীর খুনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বুধবার এক বিক্ষোভ আন্দোলনের আয়োজন করে টিডিপি। সেই আন্দোলন রুখতেই আগেভাগে গ্রেফতারির রাস্তা নিল জগনমোহন সরকার। সূত্রের খবর, গৃহবন্দি করা হয়েছে দেবীনেই অবিনাশ, কেশিনাই নানি ও ভূমা অখিলপ্রিয়াকেও। নারাসারাওপেটা, সাত্তেনাপালে, পালান্ডু, গুরাজালায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিজের গ্রেফতারি প্রসঙ্গে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘গণতন্ত্রে আজ একটি কালো দিন।’ টিডিপি প্রধান এইসঙ্গে জানিয়ে দেন আন্দোলন আরও জোরদার করতে আজ সন্ধে ৮টা থেকে তিনি অনশনে বসবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *