সূর্য সরকার।
দীপাবলির (Dipawali) আগে ফের শহরে উদ্ধার হল চোরাই সোনা। যার বাজারমূল্য প্রায় নব্বই লক্ষ টাকা। গ্রেফতার হয়েছে তিন জন। ধৃতরা হল, শাহজামাল হালসানা (৩০), নওশাদ হালসানা (২৩), সজীব মন্ডল (৩০)। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট একটি খবরের ভিত্তিতে উত্তর কলকাতার উল্টোডাঙা অঞ্চলে অরবিন্দ সেতুর (Aravind Bridge) ওপর থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে ১৮টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এছাড়াও পাওয়া যায় ১০ লক্ষ বাংলাদেশী টাকা। ধৃতরা জেরার মুখে জানিয়েছে, বাংলাদেশ থেকে ওই সোনা নিয়ে আসা হয়েছিল পাচারের জন্য।
উল্লেখ্য, দীপাবলীর আগে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলায় গত কয়েক দিনে অন্তত ১৫ কোটি টাকা মূল্যের চোরাই সোনা পাচারের বাজেয়াপ্ত হয়েছে। গ্রেপ্তার হয়েছে অন্তত কুড়ি জন পাচারকারী। কিন্তুু এখনও পর্যন্ত পুলিশ, কাস্টমস কিংবা ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স এর মতো কোনও তদন্তকারী সংস্থাই এই পাচারের অন্তরালে থাকা মূল মাথাদের পাকড়াও করতে পারে না। যারা গ্রেপ্তার হচ্ছে তারা শুধুমাত্র ক্যারিয়ার। এদের কাছ থেকে তদন্তকারী সংস্থাগুলো উল্লেখযোগ্য কোনও তথ্যই বের করতে পারে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news