নিজস্ব প্রতিবেদন:
আজ কড়া নিরাপত্তায় চলছে মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাকনের ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। দুই রাজ্যে প্রায় তিন লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। মহারাষ্ট্রের ৩২৩৭ জন এবং হরিয়ানার ১১৬৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে আজ।
মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের ৬৪টি বিধানসভা ও ২ টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। আজ বিহারের একটি লোকসভা আসন ও পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচন রয়েছে। বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশের ১১টি ও পঞ্জাবের ৪টি বিধানসভা আসনের ভোটগ্রহণ চলছে। এছাড়াও রাজস্থানের ২টি, অসমের ৪টি, অরুণাচল প্রদেশ, মধ্য প্রদেশ, মেঘালয়, ওড়িশা পুদুচেরি, ছত্তিশগড় ও তেলেঙ্গানার ১টি করে, গুজরাতে ৬টি, কেরলে ৫টি, সিকিমে ৩টে, তামিলনাড়ু ও হিমাচলপ্রদেশের ২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০১৯ লোকসভা ভোটের পরেই এটি সম্ভবত প্রথম বড় নির্বাচন।
তাই এই নির্বাচনের দিকে চোখ রয়েছে সমস্ত রাজনৈতিক দলের। কারণ এই ভোটে অনেকগুলি বিষয় নির্ভর করবে। লোকসভার পর দ্বিতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার তিনতালাক প্রথা বন্ধ করেছে, কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়েছে। এই বিষয়গুলি যেমন বিজেপির পক্ষে ভোট টানার জন্য যথেষ্ট। ঠিক তেমনই মোদীর এই আমলে দেশের আর্থিক অবস্থা বেহাল হয়ে পড়েছে। যা নিয়ে বিরোধীরা বারবার সরব হয়েছে। তবে তা ভোটের বাক্সে কতটা প্রতিফলন এখন সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news