Breaking News
Home / TRENDING / স্তব্ধ বাংলাদেশ ক্রিকেট, বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিবরা

স্তব্ধ বাংলাদেশ ক্রিকেট, বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিবরা

ওয়েব ডেস্ক:

আগামী ৩ নভেম্বরে বাংলাদেশের ভারত সফরে আসার কথা। সেই সফর আদৌ হবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিল। কারণ সে দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে যুদ্ধ ঘোষণা করল দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে। নানান ইস্যুতে চাপা ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরেই। এবার বিস্ফোরণ ঘটল। ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলেও জানালেন শীর্ষ ক্রিকেটাররা।

সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এগারো দফা দাবি তুলে ধর্মঘটে যাচ্ছেন বলে জানিয়ে দেন সাকিব আল হাসানরা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অধিকাংশ তারকা ক্রিকেটাররা। ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাকিব বলেন, “দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না ক্রিকেটাররা।”

এমনিতে ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার কথা খুব একটা শোনা যায় না। তবে এর আগে ১৯৯৯ সালে একবার ধর্মঘটে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটারেরাই।

এদিকে ক্রিকেটারদের অবস্থান জেনে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, খেলোয়াড়দের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *