ওয়েব ডেস্ক:
একদিকে যখন কাশ্মীর ঘাঁটিতে হাওয়া গরম। পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাল্টা জবাব ভারতের। তখন গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৯ নভেম্বর পাকিস্তান খুলে দিচ্ছে কারতারপুর করিডর। যদিও ভারতের দিকে তীর্থ উৎসবের উদ্বোধন হবে ৮ তারিখে। কিন্তু একদিন পর পাকিস্তান করিডর খোলায় আগামী ৯ নভেম্বর থেকে ভারতীয় শিখ পূন্যার্থীরা কারতারপুরের দরবার সাহিবের প্রবেশ করতে পারবেন। সেইসূত্রে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের ডেরা বাবা নানক দর্শন করতে পারবেন ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ। এতে কোনও ভিসার প্রয়োজন হবে না।
উল্লেখ্য, ৮ নভেম্বর করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে উদ্বোধনের একদিন পর ভারতীয় শিখ পূন্যার্থীরা তাঁদের তীর্থস্থানে পৌঁছতে পারবেন তা একটি ফেসবুক পোস্ট করে জানিয়েছেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিকে করতারপুর করিডর দিয়ে দেরা বাবা নানকে যাওয়ার জন্য তীর্থ যাত্রীদের উপর কর বসিয়েছে পাকিস্তান। একজন পূন্যার্থীকে প্রায় ১৪০০ টাকা করে কর দিতে হবে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কর না বসানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে আমল দেয়নি পাকিস্তান। এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ হরসিমরত কউর।
প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। স্বাভাবিক ভাবেই সেদিন ভিড় থাকবে সবচেয়ে বেশি। সেই মতো দু’দেশের তরফেই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news