ওয়েব ডেস্ক:
চিনা ফানুস নিয়ে চিন্তিত দমকল, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিঠি দিল পুলিশকে। দমকলের বক্তব্য, অতি দ্রুত অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে চিনা ফানুসে। বিপদ এড়াতে তাই কালীপুজোর আগেভাগে কলকাতা পুলিশকে চিঠি দিল দমকল। জানা গিয়েছে, লালবাজারে চিঠি দিয়ে দমকল জানতে চেয়েছে, চিনা ফানুস ওড়ানোর উপর কোনোরকম নিষেধাজ্ঞা থাকছে কি না। দমকল কর্তাদের বক্তব্য, সাধারণ মানুষ চিনা ফানুস না কিনলে বা না ওড়ালেই বিপদের আশঙ্কা কমবে।
যদিও পুলিশ সূত্রে খবর, শব্দবাজি নিয়ে শহরবাসীকে সতর্ক করা হলেও, শব্দবাজিতে নিষেধাজ্ঞা থাকলেও ফানুস নিয়ে তেমন কোনও ফরমান জারি করা হয়নি। যেহেতু আতসবাজির মধ্যে ফেলা যাচ্ছে না চিনা ফানুসকে। যদিও চিনা ফানুসের বিষয়ে সতর্ক পুলিশ।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই দীপাবলীতে বাজি বাজারে চিনা ফানুসের চাহিদা দারুণ। শহর থেকে শহরতলিতে কালীপুজো থেকে ভাইফোটার সময়টাই ছাদ থেকে প্রায়সই চিনা ফানুস উড়তে দেখা যায়। অপরপক্ষে গত বছর বিমাববন্দরও কর্তৃপক্ষ চিনা ফানুস নিয়ে আপত্তি তুলেছিল। বিশেষত এয়ারপোর্টের ধারেকাছের এলাকাগুলিতে ফানুস ওড়ানো বিপজ্জনক বলে জানানো হয়েছিল। এই বিষয়ে সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, তাঁরা চিনা বাজি ও চিনা ফানুস বিক্রির বিরোধিতা করছেন। তাঁদের পক্ষ থেকে বাজি ব্যবসায়ীদের বলা হয়েছে, কেউ যেন বাজি বাজার বা বাজিমেলায় চিনা ফানুস বিক্রি না করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news