Breaking News
Home / TRENDING / ব্যাঙ্ক ধর্মঘটের ফলে আগামীকাল ব্যাহত হবে এটিএম পরিষেবাও

ব্যাঙ্ক ধর্মঘটের ফলে আগামীকাল ব্যাহত হবে এটিএম পরিষেবাও

নিজস্ব প্রতিবেদন:

 

ব্যাঙ্ক সংযুক্তিকরণ, গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি, আমানতের সুদ কমানো সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের দুটি বৃহৎ সংগঠন। আগামীকাল মঙ্গলবার সারা দেশজুড়ে এই ধর্মঘট পালন করবেন ব্যাংক কর্মীরা।

 

কিছুদিন আগে আর্থিক দিক থেকে ভেঙে পড়া চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ এর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক সংগঠনের কর্মীদের যুক্তি, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ওই ব্যাঙ্কগুলির অনেক শাখা বন্ধ হয়ে যাবে। ফলে কাজ হারাবে বহু মানুষ। তারই প্রতিবাদে এই ধর্মঘট। এছাড়া গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি করারও প্রতিবাদ জানিয়েছে তারা। অপরদিকে কেন্দ্রের দাবি, এই সংযুক্তিকরণ এর ফলে কোন মানুষেরই কাজ হারাবে না। এটি ব্যাঙ্কিং পরিকাঠামো স্থাপনের জন্য করা হচ্ছে। এটি করা না হলে আগামী দিনে এইসব ব্যাঙ্কের কোন একটি আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে বন্ধ হয়ে যাবে। ফলে এটি অত্যন্ত জরুরী পদক্ষেপ। 

 

এর আগে উৎসবের কথা মাথায় রেখে ধর্মঘট স্থগিত রেখেছিল ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। পুনরায় এই ধর্মঘট ডাকার ফলে ব্যাহত হতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। এর প্রভাব এটিএম পরিষেবাতেও পড়বে বলে মনে করা হচ্ছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক এই ধর্মঘটের আওতায় পড়বে না। অন্যদিকে দেশের আর্থিক অবস্থা ক্রমশ অবনতির পথে এই সময় ব্যাঙ্ক ধর্মঘট হলে, তা আরও করুণ হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *