নীল রায়।
গুরুতর অসুস্থ তৃণমূল বিধায়ককে নিয়ে বিড়ম্বনা কাটাতে আসরে নামতে হল প্রশান্ত কিশোরের টিম ‘আইপ্যাক’কে (IPAC)। দীর্ঘদিন ধরে অসুস্থ আলিপুরদুয়ারের ফালাকাটার তৃণমূল (TMC) বিধায়ক অনিল অধিকারী। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, বিধায়কের পরিবারের তরফে দলের বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয়েছে। জানা যায়, বিধায়কের পুত্র জয়ন্ত অধিকারী অভিযোগ করেছেন ক্যানসার চিকিৎসার বিশাল খরচ সামলানোয় দলের তরফে কোনও আর্থিক সাহায্য করা হয়নি।
এরপরেই তৎপরতা বাড়ে তৃণমূলে। দলের হয়ে পরিস্থিতি সামাল দিতে আসরে নামে ভোটগুরু প্রশান্ত কিশোরের (Prashant Kishor) বাহিনী। তাদের তরফে দাবি করা হয়েছে, ধাপে ধাপে এর মধ্যেই বেশ কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে অনিল অধিকারীর পরিবারকে। দলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী ও ওই বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক তুষার চক্রবর্তী সহ দলের জেলা ও অন্য বরিষ্ঠ নেতারা নিয়মিত তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। আরও জানানো হয়েছে, দলের তরফে অর্থ সাহায্য করা হয়েছে। চিকিৎসার খরচের যে বিলগুলি বিধানসভায় জমা দেওয়া হয়েছে, ইতিমধ্যেই তা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন ‘আইপ্যাক’। অনিল অধিকারীর পুত্র জয়ন্ত পক্ষে আইপ্যাক জানিয়েছে, দলের প্রতি ক্ষোভের যে খবর প্রকাশিত হয়েছে, তা তাঁদের পরিবারের কারও সঙ্গে কথা না বলেই লেখা হয়েছে। দলের তরফে প্রতি মুহূর্তে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আইপ্যাকের এহেন বিষয়ে প্রকাশ্যে সাফাই দেওয়ায় প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরমহলে। কারণ দলীয় কোনও বিধায়কের অসুস্থতা ও তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয় দলীয় নিয়ে প্রশান্ত কিশোরের সংস্থা হস্তক্ষেপ করায় প্রশ্ন উঠছে তৃণমূলের অভ্যন্তরীণ গঠন তন্ত্র নিয়ে। ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরেও। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) রোষানলে পড়ার ভয়ে চুপ সকলেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news