Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে ভোট দিলেন তারকারা

মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে ভোট দিলেন তারকারা

নিজস্ব প্রতিবেদন:

 

আজ সকাল থেকে মহারাষ্ট্রের ২৮৮ এবং হরিয়ানার ৯০টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫.৪৬ শতাংশ এবং হরিয়ানায় ভোট পড়েছে ৮.৭৩ শতাংশ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল জনগণকে ভোট দেওয়ার জন্য আর্জি জানান। 

এদিন নাগপুরে ভোট দেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। পরিবারের সঙ্গে মুম্বইয়ে ভোট দেন শিবসেনা নেতা মিলিন্দ নাভরেকর। একসঙ্গে ভোট দিতে আসেন এনসিপি নেতা শরদ পাওয়ারের পরিবার। সকাল সকাল মুম্বইয়ে সস্ত্রীক ভোট দেন অভিনেতা আমির খান। ভোট দিতে আসেন টেনিস প্লেয়ার মহেশ ভূপতি ও তাঁর স্ত্রী লারা দত্ত। মুম্বইয়ে ভোট দেন গীতিকার প্রসূন জোশী। 

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ট্রেনে করে করনাল আসেন। সেখান থেকে সাইকেলে চালিয়ে ভোট দিতে যান। বিজেপি প্রার্থী অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত হরিয়ানার বরোদায় ভোট দেন। হরিয়ানায় ভোট দিতে আসেন ববিতা ও গীতা ফোগত। এখনও পর্যন্ত দুই রাজ্যেই বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিছু কিছু জায়গায় ইবিএমের গোলযোগ সামনে এসেছে। সেগুলি দ্রুত ঠিক করে পুনরায় ভোটগ্রহণ চালু হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *