Breaking News
Home / TRENDING / দুর্গাপুজোর কার্নিভালের পোস্টারে মমতার ছবি কেন? প্রশ্ন তুললেন বাবুল সুপ্রিয়

দুর্গাপুজোর কার্নিভালের পোস্টারে মমতার ছবি কেন? প্রশ্ন তুললেন বাবুল সুপ্রিয়

নীল রায়।

দুর্গাপুজোর কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মাত্রাতিরিক্ত ছবির ব্যবহার নিয়ে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রবিবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে আসানসোলের সাংসদ প্রশ্ন তোলেন দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে। তিনি লেখেন, “দুর্গাপুজোর কার্নিভাল একটি অত্যন্ত সুন্দর প্রচেষ্টা – সবাই এক জায়গায় বসে আনন্দ করে সারা কলকাতার পর্যায়ে সব ঠাকুর দ্যাখে। এটাও সঠিক যে পুরো ভাবনাটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কিন্তু তাই বলে সমস্ত ব্যানার পোস্টার হোর্ডিংয়ে মমতা ব্যানার্জীর বিশালাকার ছবি থাকবে কেন??”

এরপরে আক্রমনাত্মক সুরে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন তিনি। বাবুল লিখেছেন,” এটা খুবই বিসদৃশ একটা ব্যাপার নয়? পূজোর ওই কটা দিন, মানে দুর্গোৎসবে, শুধু মা দুর্গার ছবি থাকলে সেটা আরও সুন্দর, ক্লাসি (classy) ও রুচিশীল মানসিকতার নিদর্শন হয় না কি? কেউ এটা একটু একটি বোঝাননা মাননীয়া দিদিকে !!” দল থেকে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সর্বত্র ব্যবহার নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। কিন্তু মমতা থেকেছেন মমতাতেই! কোনও সমালোচনাকে পাত্তা না দিয়ে বহাল তবিয়তে তিনি ও তাঁর দলের নেতা মন্ত্রী-সাংসদরা তৃণমূল নেত্রীর ছবির যথেচ্ছ ব্যবহার করে গিয়েছেন।

প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ তুলেছিলেন দুর্গাপুজোর কার্নিভাল দেখতে আমন্ত্রণ জানিয়ে কার্যত তাঁকে অপমান করেছে রাজ্য সরকার। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রশ্নে আবারও কার্নিভাল নিয়ে বিতর্ক তৈরি হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *