সূর্য সরকার।
পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) নতুন লাইব্রেরি সহ প্রদর্শনী ভবন কাজ আটকে। চিঠি পাঠিয়ে বন্ধ করার নির্দেশ দিল প্রতিরক্ষা মন্ত্রণালয় (Defence Ministry)। সূত্রের খবর, দিল্লী থেকে গত সপ্তাহের শেষ এ চিঠি এসেছে বিধানসভার সচিবালয়ে। সেই নিয়ে বিধানসভায় বাড়ানো হলে নিরাপত্তা। সব গেট বন্ধ করে একটি মাত্র গেট খোলা রাখার নির্দেশ অধ্যক্ষের। যদি সেনার তরফে কোনও প্রতিনিধিদল আসে তার জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে বিধানসভায়। যদিও পুরো বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন সেনার এলাকার মধ্যেই পড়ে। সেখানে কোনও স্থায়ী নির্মাণ করতে হলে প্রতিরক্ষা মন্ত্রণকের অনুমতির প্রয়োজন। কিন্তু অভিযোগ, সেনাকে না জানিয়ে কোনও অনুমতি ছাড়াই বিধানসভা চত্ত্বরে এই নতুন ভবন তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার। প্রায় ২ বছর ধরে এই লাইব্রেরি এবং মিউজিয়াম ভবন তৈরির কাজ চলছে। গত সপ্তাহের শেষে প্রতিরক্ষা মন্ত্রণকের চিঠি এসে পৌঁছায় বিধানসভা সচিবালয়ে। কেন সেনাবাহিনীকে না জানিয়ে নির্মাণ ? সেই প্রশ্ন তুলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় ভারতীয় সেনা। তারপর গত তিনদিন ধরে এই ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।
কেন্দ্র-রাজ্য নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। সেনাকে না জানিয়ে কেন নির্মাণ, প্রশ্ন তুলে চিঠি দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্রের খবর, সেনার তরফে বলা হচ্ছে বিধানসভা সেনার ‘ইয়েলো জোনে’র মধ্যে পড়ে, সেখানে কোনও নির্মাণ করতে গেলে অনুমতির দরকার। কিন্তু কোনও অনুমতি নেওয়া হয় নি বলেই অভিযোগ। সূত্রের খবর, কিছুদিন আগে সেনার তরফে প্রতিনিধিও এসেছিলেন। কাজ বন্ধ করতে বলা হয়েছে।
যদিও এ ব্যাপারে সামগ্রিক বিষয় অস্বীকার করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি কোনও মন্ত্যব করতে নারাজ। যদিও বিধানসভার অপর একটি সূত্রে খবর, এই ঘটনায় সেনার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে বিধানসভা সচিবালয়। সূত্রের খবর, বিধানসভা শুরু হওয়ার আগেই গত সপ্তাহে সেনার তিন-চারজন এসে এখানে নতুন ভবন তৈরির কাজ কেন হচ্ছে কেন সেনাকে না জানিয়ে নির্মাণ এইসব এখানকার কর্মীদের জিজ্ঞাসা করেন তারই প্রেক্ষিতে বিধানসভার অনুমতি না দিয়ে কেন বিধানসভার কর্মচারীদের এমন জিজ্ঞাসাবাদ করা হল সেই কারণেই সেনার বিরুদ্ধে পাল্টা হেয়ার থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর।
তবে এই নতুন ভবন তৈরির কাজ ফের শুরু করতে বলা হয়েছে বিধানসভার তরফে। সূত্রের খবর এই ভবন তৈরির কাজ করছে পিডব্লিউডি, সেখানে সোমবার পিডব্লিউডির তরফে সেনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেই সূত্রের খবর। পারস্পরিক সমঝোতার চেষ্টা চলছে বলেই সূত্রের খবর। বিধানসভা কতৃপক্ষ কাজ পুরোপুরি বন্ধ করতে বারণ করেছে কর্মরতদের, তবে কিছুটা ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news