নিজস্ব প্রতিবেদন:
২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আজ ৩২৩৭ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। এর মধ্যে ১৪০০ জন রয়েছে নির্দল প্রার্থী। বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে এখানে লড়াই করছে কংগ্রেস-এনসিপি জোট। বিজেপি ১৫০টি, শিবসেনা ১২৬টি, কংগ্রেস ১৪৭টি, এনসিপি ১২১টি এবং নবনির্মাণ সেনা ১০১টি আসনে লড়াই করছে। এছাড়া এখানে ২৬২-র বেশি আসনে লড়াই করছে বিএসপি।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মোট ৮ কোটি ৯৮ লক্ষ ৩৯ হাজার ৬০০ জন ভোটদাতা রয়েছেন। এই এত সংখ্যক ভোট দাতার জন্য ভোট কেন্দ্র রয়েছে ৯৫৪৩৭ টি। রয়েছে ১১৮৮ টি সহায়তা কেন্দ্র। এছাড়া ৩৫২টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে।
দেশের আর্থিক অবস্থা এখন অনেকটাই বেসামাল। এই পরিস্থিতিতে বাণিজ্য নগরীর ভোটের দিকে নজর রয়েছে সব রাজনৈতিক দলের। সেখান থেকে বিজেপি চ্যালেঞ্জ এই অবস্থায় দাঁড়িয়েও নিজেদের জয় স্থির রাখা। সেইজন্য এই রাজ্যে নির্বাচনী প্রচারে কংগ্রেস ও এনসিপিকে পিছনে ফেলে অনেক এগিয়ে ছিল বিজেপি ও শিবসেনা জোট। মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯টি জনসভা করেছেন। ১০টি জনসভায় অংশগ্রহণ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশ ৬৫টি এবং শিবসেনা প্রধান উদ্বব ঠাকরে ৫০টি জনসভা করেছেন। অন্যদিকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মাত্র ৫টি জনসভা করেছেন।
মহারাষ্ট্রে তিনটি বিধানসভা আসনে লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি। সেই তিনটি হল বার্লি, নাগপুর দক্ষিণ-পশ্চিম ও পরলী। বার্লিতে বিজেপি-শিবসেনা জোটের প্রার্থী উদ্বব ঠাকরের ছেলে আদিত্য লড়াই করছেন। প্রায় ৫৩ বছর পর ঠাকরে পরিবারের কেউ ভোটে লড়ছে। যা ভারতীয় রাজনীতিতে এককথায় নজিরবিহীন। এই আসনে আদিত্যের সঙ্গে লড়াই করছেন এনসিপির সুরেশ মানে। নাগপুর দক্ষিণ-পশ্চিমে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ লড়াই করছেন। এই কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা আশীষ দেশমুখ। অপরদিকে পরলীতে দেখা যাচ্ছে দুই মুন্ডে পরিবারের লড়াই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news