Breaking News
Home / TRENDING (page 311)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

হিংসাপ্রবণ এলাকায় যেতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

নীল রায়। এবার উপদ্রুত এলাকায় যেতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার সকালে টুইট করেন রাজ্যপাল লেখেন, “গতকাল রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের ডিজি দেখা করেছিলেন। পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তাতে আমি সন্তুষ্ট। কিন্তু এর পরেও আমি হিংসা কবলিত এলাকাগুলোতে যেতে চাই। যাতে সেখানকার মানুষের মধ্যে দ্রুত আস্থা ফিরে আসে।” …

আরও পড়ুন »

উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে ধর্ণায় বিজেপি বিধায়করা

ওয়েব ডেস্কঃ স্বেচ্ছাচারিতার অভিযোগে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ধর্নায় বসলেন উত্তরপ্রদেশে ১০০ জন বিজেপি বিধায়ক। তাঁদের মূল অভিযোগ, সরকারে থাকা সত্ত্বেও বিধানসভায় তাঁদের বলতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আরও বিজেপি বিধায়কদের একজোট করার স্লোগান দেন তাঁরা।  পাশাপাশি বিক্ষুব্ধ বিধায়করা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভা মুলতুবি করে দেওয়ার চেষ্টাও …

আরও পড়ুন »

শুধুমাত্র চিকিৎসক তরুণীই নন, এর আগে ৯টি ধর্ষণের অভিযোগ ছিল ৪ অভিযুক্তের বিরুদ্ধে

ওয়েব ডেস্কঃ হায়দ্রাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল চার অভিযুক্ত। পরে ওই চারজনকে এনকাউন্টারে হত্যা করে হায়দ্রাবাদ পুলিশ। এবার ওই চারজনের মধ্যে দু’জনের বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্ত করে জানতে পারে, চিকিৎসক তরুণীই প্রথম নন, এর আগে ৯ জনকে ধর্ষণের পর পুড়িয়ে …

আরও পড়ুন »

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ইমপিচমেন্টে পরাজিত ট্রাম্প

ওয়েব ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য যে পরিমাণ ভোট প্রয়োজন ছিল, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সেই পরিমাণ ভোট পড়েছে।  ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ ওঠে। প্রথম অভিযোগ হল ক্ষমতার অপব্যবহার করা এবং দ্বিতীয় অভিযোগ হল মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করা। এই দুই অভিযোগ নিয়ে ডেমোক্রেটরা ইমপিচমেন্টের দাবি জানায়। …

আরও পড়ুন »

ইংরেজিতে সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন শশী তারুর

ওয়েব ডেস্কঃ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ২০১৯ জিতলেন ভারতীয় রাজনীতিবিদ লেখক তথা কংগ্রেস সাংসদ শশী তারুর। তিরুঅনন্তপুরমের এই সাংসদ ২০১৬ সালে ‘একটি অন্ধকারাছন্ন যুগ: ভারতের ব্রিটিশ সাম্রাজ্য’ নামে একটি বই প্রকাশ করেন। সেই বইটির জন্যই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তারুরকে। আজ দেশের ২৩ টি ভাষার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপকদের নাম …

আরও পড়ুন »

কোম্পানি ট্রাইব্যুনালের নির্দেশে টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস

ওয়েব ডেস্ক: টাটা সন্সের একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরতে চলেছেন সাইরাস মিস্ত্রি। তাঁকে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে বেআইনি ভাবে সরানো হয়েছিল, ওই পদে নটরাজন চন্দ্রশেখরনের নিয়োগও ছিল বেআইনি, এমনটাই ঘোষণা করল ‘ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল’। প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা নিজের পদ থেকে সরে দাঁড়ানোয় টাটা গ্রুপের …

আরও পড়ুন »

মোদী নন, এখন মমতার টার্গেট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নীল রায়। কেন্দ্রীয় সরকার বিরোধী সভায় একটি বারের জন্যও মুখে আনলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম ! বুধবার দুপুরে প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি শুধুমাত্র বিজেপি নেতা নন। দেশের মন্ত্রীও বটে। আপনার …

আরও পড়ুন »

মমতার গণ আন্দোলনের ডাক ব্যর্থ হবে, বললেন মুকুল রায়

ভাস্কর মান্না: নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন ধরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতার রাজপথে মোদী সরকারের বিরুদ্ধে মিছিল করেন মমতা। মমতা কথায়, নাগরিকত্ব আইন অসাংবিধানিক। তিনি বেঁচে থাকতে এই আইন বাংলার কার্যকরী হতে দেবেন না বলে জানান মমতা। একইসঙ্গে তিনি মোদী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের …

আরও পড়ুন »

উত্তপ্ত জঙ্গিপুরে আক্রান্ত বিজয়বর্গীয়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ গেরুয়া নেতার

ওয়েব ডেস্ক: এবার জঙ্গিপুরে আক্রান্ত বিজয়বর্গীয়। বুধবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আক্রান্ত হলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি কালো পতাকা দেখানো হল বিজয়বর্গীয়কে। কৈলাশ বিজয়বর্গীয়র উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। একটা সময় বাধ্য হয়ে গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন …

আরও পড়ুন »

সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী: মুকুল রায়

ভাস্কর মান্না: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথমেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে বিরোধীরা বললেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুলের কথায়, সংবিধান মেনে নাগরিকত্ব আইন হয়নি এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিল বিরোধীরা। কিন্তু আজ সুপ্রিম কোর্ট এই আইনের সাংবিধানিক মান্যতা দিয়েছে। অর্থাৎ সংবিধান মেনেই নাগরিকত্ব আইন কার্যকর করা হয়েছে বলে …

আরও পড়ুন »

‘মোদী রাতে লুঙ্গি পরেন’, প্রতিবাদের নামে প্রধানমন্ত্রীর প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য ত্বহা’র

নিজস্ব সংবাদদাতা: CAA, NRC-র প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য করে বসলেন ত্বহা সিদ্দিকি। মঙ্গলবার ফুরফুরা শরিফে দাঁড়িয়ে পিরজাদা বলেন, ‘প্রধানমন্ত্রীও তো রাতে লুঙ্গি পরেন!’ প্রসঙ্গত, দিন দুই আগে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, যারা গোলমাল পাকাচ্ছে পোশাক দেখলেই তাঁদের চেনা যায়। মোদী আরও বলেন, এতেই বোঝা …

আরও পড়ুন »

মালদহে গ্রেফতার বিজেপির দুই সাংসদ

নীল রায়। গ্রেফতার হলেন বিজেপির দুই সাংসদ ! বুধবার সকালে বিজেপির (BJP) তরফে এক বিজেপির মিছিল নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গেলে গ্রেফতার হলেন কোচবিহারের সাংসদ নীশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। এন আর সি বিরোধিতায় উন্মত্ত জনতা হাতে ঘর বাড়ি …

আরও পড়ুন »

‘পাকিস্তানের সংখ্যালঘুদের সংকট নিয়ে ভাবুন ইমরান’, কড়া জবাব ভারতের

নিজস্ব সংবাদদাতা: নাগরিত্ব সংশোধনী আইন নিয়ে ইমরানের মন্তব্যের পাল্টা দিল ভারত। শরণার্থী সংক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারের প্রতিক্রিয়া, পাকিস্তান নিজের সমস্যা নিয়ে ভাবুক, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানোর প্রয়োজন নেই। প্রসঙ্গত, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা করে বলেন, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি …

আরও পড়ুন »

নাগরিকত্ব সংশোধনী আইনে এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্কঃ   নাগরিকত্ব সংশোধনী আইনে এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ২০টি পিটিশন জমা পড়ে সর্বোচ্চ আদালতে। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্ব সংশোধনী আইনে এখনই স্থগিতাদেশ দেওয়া হবে না। তবে গৃহীত পিটিশনের ভিত্তিতে কেন্দ্র সরকারের কাছে জবাবদিহি চেয়েছে সুপ্রিম কোর্ট।  …

আরও পড়ুন »

নাগরিকত্ব আইন: আজ ৬০টি আবেদনের শুনানি শীর্ষ আদালতে

নিজস্ব সংবাদদাতা। নাগরিকত্ব সংশোধনী আইনকে (CAA) চ্যালেঞ্জ জানিয়ে প্রায় ৬০টি পিটিশন জমা পড়েছে। বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) সেই সমস্ত মামলার শুনানি হবে। যারা আবেদনটি দায়ের করেছেন তাদের মধ্যে কয়েকজন হলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিম (এআইআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওবাইসি, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, আরজেডি, জমিয়তে …

আরও পড়ুন »

নাগরিকত্ব আইন নিয়ে মুসলিমদের সংযত থাকতে বললেন জামা মসজিদের ইমাম

ওয়েব ডেস্কঃ   নাগরিকত্ব সংশোধনী আইনে ভারতীয় মুসলিমদের কোনও ক্ষতি হবে না বলে আশ্বস্ত করলেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমদ বুখারী। বুখারী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি’র মধ্যে পার্থক্য রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করা হয়েছে। কিন্তু এনআরসি আইন তৈরি করা হয়নি। তাই মুসলিমদের ভয় পাওয়ার কোন কারণ …

আরও পড়ুন »