Breaking News
Home / TRENDING / উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে ধর্ণায় বিজেপি বিধায়করা

উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে ধর্ণায় বিজেপি বিধায়করা

ওয়েব ডেস্কঃ

স্বেচ্ছাচারিতার অভিযোগে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ধর্নায় বসলেন উত্তরপ্রদেশে ১০০ জন বিজেপি বিধায়ক। তাঁদের মূল অভিযোগ, সরকারে থাকা সত্ত্বেও বিধানসভায় তাঁদের বলতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আরও বিজেপি বিধায়কদের একজোট করার স্লোগান দেন তাঁরা। 

পাশাপাশি বিক্ষুব্ধ বিধায়করা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভা মুলতুবি করে দেওয়ার চেষ্টাও করেন। স্পিকার সারাদিন ধরে মুলতুবি ঘোষণার পরেও বিজেপি ও বিরোধীদলের বিধায়করা আসন ছাড়তে চাননি। অবশেষে সন্ধ্যায় সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে বিধায়করা শান্ত হন। সরকারপক্ষই বিধানসভা মুলতবি করে দিয়েছে উত্তরপ্রদেশে এই ঘটনা এই প্রথম বলেই অনেকে মনে করছেন। ধর্ণা বিধায়কদের মধ্যে অন্যতম ছিলেন নন্দকিশোর গুর্জর, প্রতাপ সিং কংগ্রেস বিধায়ক আরাধনা মিত্র লালজী বার্মা সহ অনেকে। 

বিতর্কের সূত্রপাত একজন বিধায়কের বিরুদ্ধে ওঠা মামলাকে কেন্দ্র করে। লোনির বিধায়ক নন্দকিশোর গুর্জরের বিরুদ্ধে কিছুদিন আগে একটি হেনস্তার মামলা দায়ের করেন গাজিয়াবাদের ফুড ইন্সপেক্টর। তাঁর অভিযোগ, একটি হোটেলের লাইসেন্স সংক্রান্ত অশান্তির জেরে নন্দকিশোর, ওই ইন্সপেক্টরকে নিজের দপ্তরে নিয়ে গিয়ে নাকি হেনস্থা করেছেন। ওই ফুড ইন্সপেক্টর এই অভিযোগ তুলে সচিবালয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে নালিশ করেন। এরই প্রতিবাদে গুর্জর বিজেপি বিধায়কদের একত্রিত করে ধর্ণায় বসেন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *