Breaking News
Home / TRENDING / হিংসাপ্রবণ এলাকায় যেতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

হিংসাপ্রবণ এলাকায় যেতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

নীল রায়।

এবার উপদ্রুত এলাকায় যেতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার সকালে টুইট করেন রাজ্যপাল লেখেন, “গতকাল রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের ডিজি দেখা করেছিলেন। পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তাতে আমি সন্তুষ্ট। কিন্তু এর পরেও আমি হিংসা কবলিত এলাকাগুলোতে যেতে চাই। যাতে সেখানকার মানুষের মধ্যে দ্রুত আস্থা ফিরে আসে।” বুধবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবের সঙ্গে রাজভবনে বৈঠক হয় রাজ্যপালের। সেই বৈঠকের পর রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট রাজ্যপাল।

কিন্তু আচমকাই তিনি উপদ্রুত এলাকায় যেতে চাওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে। তাতে দমে না গিয়ে আরও একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লেখেন, “এখন যেহেতু সুপ্রিম কোর্টও নাগরিকত্ব সংশোধন আইনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি এবং এই আইনের বৈধতা বিষয়টি দেখছেন, তাই এ ব্যাপারে আন্দোলন ও বিক্ষোভের পথ থেকে সবাই সরে আসুন। যাতে শান্তি কায়েম হয় ও সাধারণ মানুষের ভোগান্তির শেষ হয়।” প্রসঙ্গত ডিজি ও মুখ্যসচিব রাজভবনে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়ে চলেছে রাজ্যপালের। রাজ্যে এনআরসি ও নাগরিক সংশোধনী আইন নিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে তাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *