Breaking News
Home / TRENDING / ‘মোদী রাতে লুঙ্গি পরেন’, প্রতিবাদের নামে প্রধানমন্ত্রীর প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য ত্বহা’র

‘মোদী রাতে লুঙ্গি পরেন’, প্রতিবাদের নামে প্রধানমন্ত্রীর প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য ত্বহা’র

নিজস্ব সংবাদদাতা:

CAA, NRC-র প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য করে বসলেন ত্বহা সিদ্দিকি। মঙ্গলবার ফুরফুরা শরিফে দাঁড়িয়ে পিরজাদা বলেন, ‘প্রধানমন্ত্রীও তো রাতে লুঙ্গি পরেন!’

প্রসঙ্গত, দিন দুই আগে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, যারা গোলমাল পাকাচ্ছে পোশাক দেখলেই তাঁদের চেনা যায়। মোদী আরও বলেন, এতেই বোঝা যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন এনে কেন্দ্রীয় সরকার ঠিক কাজই করেছে। এদিন মোদীর সেই মন্তব্যের জবাবে ত্বহা বলেন, ‘প্রধানমন্ত্রীও তো রাতে লুঙ্গি পরেন। নিশ্চয়ই শার্ট-প্যান্ট পরে রাতে শোন না। হয় উনি লুঙ্গি পরেন, না হলে আন্ডারপ্যান্ট পরেন শোওয়ার সময়।’ দেশের প্রধানমন্ত্রীর প্রতি ফুরফুরে শরিফের পিরজাদার এমন মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সরিসরি এমন ব্যক্তি আক্রমণকে ভালো চোখে দেখছেন না অধিকাংশই। বিশেষত যিনি ফুরফুরা শরিফের পিরজাদা, যাকে বহু মানুষ সম্মান করেন। তাঁর মুখ থেকে এমন মন্তব্য চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

যদিও এটুকু বলেই থেমে থাকেননি পিরজাদা। মঙ্গলবার তিনি বলেন, ‘যিনি ভারতের সব মানুষের প্রধানমন্ত্রী তিনি পোশাক নিয়ে এমন মন্তব্য করে বিভাজন বাড়ালেন!’ ত্বহা ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘সবচয়ে ভয়ঙ্কর হল যাঁরা দিনে অন্য পোশাক পরে আর রাতে লুঙ্গি পরে।’ ফুরফুরা শরিফের পিরজাদার অভিযোগ, ‘অনেকেই বাংলায় অশান্তি বাঁধানোর জন্য আজকাল লুঙ্গি-ফেজ টুপি কিনছে।’ অবশ্য এইসঙ্গে ত্বহা বলেন, ‘যারা ট্রেনে বাসে আগুন দিচ্ছে তারা সমাজবিরোধী।’

এদিন ফের CAA NRC প্রতিবাদে বিজেপির ওপর খড়্গহস্ত হন ফুরফুর শরিফের পিরজাদা। তাঁর মন্তব্য, ‘আলাদা করে কোনও ধর্ম নয়, গোটা দেশের মানুষকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে এই সরকার। কেউ ভালো নেই। ইচ্ছে মতো বিল এনে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে মোদী-অমিত শাহ জুটি। এদের একটাই কাজ, হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করে ভোট বাড়ানো।’ ত্বহার মতে আদতে বিজেপি বাঙালির ক্ষতি চায়।

অন্যদিকে কেন CAA ভোটাভুটির সময় তৃণমূল কংগ্রেসের ৮ জন সাংসদ উপস্থিত ছিলেন না সংসদে, তা নিয়ে প্রশ্ন তোলেন ত্বহা। বলেন, ‘এই প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে।’ এদিন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের পরামর্শ দিয়েও ইঙ্গিতপূর্ণ হুমকি দেন, প্রয়োজনে চুপ করে থাকব না আমরা।

তবে মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাতের পোশাক সম্পর্কিত মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে বেশি। প্রশ্ন উঠেছে সব মহলেই। প্রতিবাদ করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে এভাবে বিদ্রুপ করে ত্বহা অন্যায় করেছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষত তার মতো একজন বিশিষ্টজন, যার বহু সমর্থক রয়েছে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *