Breaking News
Home / TRENDING / মালদহে গ্রেফতার বিজেপির দুই সাংসদ

মালদহে গ্রেফতার বিজেপির দুই সাংসদ

নীল রায়।

গ্রেফতার হলেন বিজেপির দুই সাংসদ ! বুধবার সকালে বিজেপির (BJP) তরফে এক বিজেপির মিছিল নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গেলে গ্রেফতার হলেন কোচবিহারের সাংসদ নীশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। এন আর সি বিরোধিতায় উন্মত্ত জনতা হাতে ঘর বাড়ি ভাঙচুরের ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে দেখা করতে হরিশ্চন্দ্রপুর গেলে ব্যারিকেড দিয়ে দেয় মালদা জেলা পুলিশ। সেই ব্যারিকেড পেরোতে গেলে পুলিশ দুই বিজেপি সাংসদ সহ বেশ কয়েকজন কর্মী সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেন।

রাজ্য জুড়ে গত কয়েক দিনে মালদহের বেশকিছু এলাকায় এনআরসি ও সিএবি নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা হয়। এরমধ্যে মালদার উত্তেজনাপ্রবণ এলাকাগুলির পর্যবেক্ষণে যান সাংসদ নিশীথ প্রামাণিক, স্থানীয় সাংসদ খগেন মুর্মু। সেখানে এলাকায় ঢুকতে গেলে গ্রেফতার হন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *