ওয়েব ডেস্ক:
টাটা সন্সের একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরতে চলেছেন সাইরাস মিস্ত্রি। তাঁকে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে বেআইনি ভাবে সরানো হয়েছিল, ওই পদে নটরাজন চন্দ্রশেখরনের নিয়োগও ছিল বেআইনি, এমনটাই ঘোষণা করল ‘ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল’।
প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা নিজের পদ থেকে সরে দাঁড়ানোয় টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পান সাইরাস। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত এই দায়িত্ব সামলান সাইরাস মিস্ত্রি। কিন্তু ২০১৬ সালের অক্টোবরে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স।
উল্লেখ্য, গত তিন বছর ধরে এই সংক্রান্ত মামলা চলছিল। শেষ পর্যন্ত সাইরাসের পক্ষেই রায় গেল। NCLT তাদের রায়ে জানিয়ে দিল, তিন বছর আগে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানো এবং ওই পদে নটরাজন চন্দ্রশেখরনের নিয়োগ— দুই সিদ্ধান্তই বেআইনি ছিল।
ওয়াকিবহাল মহলের অনুমান, এই রায়ের ফলে টাটা সন্সের একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরতে চলেছেন সাইরাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news