Breaking News
Home / TRENDING / উত্তপ্ত জঙ্গিপুরে আক্রান্ত বিজয়বর্গীয়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ গেরুয়া নেতার

উত্তপ্ত জঙ্গিপুরে আক্রান্ত বিজয়বর্গীয়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ গেরুয়া নেতার

ওয়েব ডেস্ক:

এবার জঙ্গিপুরে আক্রান্ত বিজয়বর্গীয়। বুধবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আক্রান্ত হলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি কালো পতাকা দেখানো হল বিজয়বর্গীয়কে। কৈলাশ বিজয়বর্গীয়র উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। একটা সময় বাধ্য হয়ে গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন বিজয়বর্গীয়। এরপর নিরাপত্তারক্ষীরা গেরুয়া নেতাকে সরিয়ে দেন।

উল্লাখ্য, এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুরে কর্মসূচি ছিল কৈলাস বিজয়বর্গীয়র। এদিকে CAA-র প্রতিবাদে লাগাতার বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ। জেলার একাধিক জায়গা উত্তপ্ত। এরমধ্যেই আজ জঙ্গিপুরে দলীয় কার্যালয়গুলি পরিদর্শনে যান বিজেপি নেতা। বিজেপির অভিযোগ, কদিনের গোলমালে তাদের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা।

বুধবার সড়কপথে সকাল সাড়ে ৯টায় জঙ্গিপুর পৌঁছনোর কথা ছিল কৈলাশ বিজয়বর্গীয়র। কিন্তু একাধিক জায়গায় যানজটের কারণে বিকল্প রাস্তা দিয়ে নবগ্রামে পৌঁছন তিনি। এবং নবগ্রামে পৌঁছনো মাত্র উত্তপ্ত বিক্ষোভের মুখে পড়েন। বিজয়বর্গীয়র গাড়ি আটকে শুরু হয় স্লোগানিং, বিক্ষোভ। বাধ্য হয়ে গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন বিজেপি নেতা।

এই প্রসঙ্গে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুললেন স্বয়ং বিজয়বর্গীয়। তিনি লেখেন, “নবগ্রামে আমার গাড়ির দুদিক থেকে ভিড় ঘিরে ফেলেছে। প্রশাসন চুপ করে রয়েছে। এসপি ও ডিজি ফোন তুলছেন না। পশ্চিমবঙ্গে এই অরাজক সরকারের আমলে যে কোনও কিছু হতে পারে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *