Breaking News
Home / TRENDING / মমতার গণ আন্দোলনের ডাক ব্যর্থ হবে, বললেন মুকুল রায়

মমতার গণ আন্দোলনের ডাক ব্যর্থ হবে, বললেন মুকুল রায়

ভাস্কর মান্না:

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন ধরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতার রাজপথে মোদী সরকারের বিরুদ্ধে মিছিল করেন মমতা। মমতা কথায়, নাগরিকত্ব আইন অসাংবিধানিক। তিনি বেঁচে থাকতে এই আইন বাংলার কার্যকরী হতে দেবেন না বলে জানান মমতা। একইসঙ্গে তিনি মোদী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন। 

মমতার এই কথাকে কটাক্ষ করেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুলের মতে, গণ আন্দোলন সাংবিধানিক প্রক্রিয়া। নাগরিকত্ব আইনও সংবিধান মেনে হয়েছে। তাই এই আইন না মেনে গণ আন্দোলনের ডাক দিলে তা অসাংবিধানিক হবে। তাছাড়া বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আন্দোলনে নামবেন না। কারণ এই বিলে কাউকে বঞ্চিত করা হয়নি। শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘুদের  নাগরিকত্ব দেওয়া হচ্ছে।  

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনের কথা মনে করিয়ে দেন মুকুল। মুকুল বলেন, সিঙ্গুরে বেআইনি ভাবে জমি দখল করা নিয়ে বামেদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা। সেখানে কিছু মানুষের সমর্থনও ছিল। কিন্তু সেই আন্দোলনের ফলে আজ শিল্পের মরুভূমি হয়ে গিয়েছে বাংলা। বাংলার যুব সমাজ বুঝতে পেরেছে, সেই আন্দোলনের যৌক্তিকতা ছিল না। তাই ফের মমতার গণ আন্দোলনের ডাক ব্যর্থ হবে বলেই মনে করছেন এক সময়ের মমতার ছায়াসঙ্গী মুকুল।   

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *