Breaking News
Home / TRENDING / শুধুমাত্র চিকিৎসক তরুণীই নন, এর আগে ৯টি ধর্ষণের অভিযোগ ছিল ৪ অভিযুক্তের বিরুদ্ধে

শুধুমাত্র চিকিৎসক তরুণীই নন, এর আগে ৯টি ধর্ষণের অভিযোগ ছিল ৪ অভিযুক্তের বিরুদ্ধে

ওয়েব ডেস্কঃ

হায়দ্রাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল চার অভিযুক্ত। পরে ওই চারজনকে এনকাউন্টারে হত্যা করে হায়দ্রাবাদ পুলিশ। এবার ওই চারজনের মধ্যে দু’জনের বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্ত করে জানতে পারে, চিকিৎসক তরুণীই প্রথম নন, এর আগে ৯ জনকে ধর্ষণের পর পুড়িয়ে খুন করেছে ধৃত ওই চারজনের মধ্যে দুজন।

২৭ নভেম্বর অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে চার অভিযুক্ত মহম্মদ আরিফ, জে নবীন ও জে শিবা, ও চেন্নাকেশাভুলুকে। জেরায় অপরাধের কথা স্বীকার করে চারজনই। এরপর তদন্তে নেমে তেলেঙ্গানা পুলিশ ধর্ষণ ও পুড়িয়ে খুন করার মত ১৫ টি মামলায় অভিযুক্তদের যুক্ত থাকার প্রমাণ পায়। মঙ্গলবার এই তদন্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানিয়েছেন, এত নিখুঁত অপরাধ দেখে সন্দেহ হতেই জেরা শুরু করা হয়। পুলিশি জেরার মুখে পড়ে আরিফ ও চেন্নাকেশাভুলু জানায় এর আগেও একই ভাবে আরও ৯ মহিলাকে ধর্ষণের পর খুন করেছে তারা। এর পরই সত্যতা বিচার করতে অপরাধীদের সঙ্গে নিয়ে পুরনো অপরাধের মামলা গুলি খতিয়ে দেখতে শুরু করে তদন্তকারীরা। সেই সময়ই তারা পালিয়ে যাওয়া চেষ্টা করলে এনকাউন্টারে গুলি করা হয় অভিযুক্তদের। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *