ভাস্কর মান্না:
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথমেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে বিরোধীরা বললেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুলের কথায়, সংবিধান মেনে নাগরিকত্ব আইন হয়নি এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিল বিরোধীরা। কিন্তু আজ সুপ্রিম কোর্ট এই আইনের সাংবিধানিক মান্যতা দিয়েছে। অর্থাৎ সংবিধান মেনেই নাগরিকত্ব আইন কার্যকর করা হয়েছে বলে মনে করছেন বিজেপির এই নেতা।
একইসঙ্গে তিনি আরও বলেন, সংবিধান মেনেই যে নাগরিকত্ব সংশোধনী বিল হয়েছে তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বারংবার বলেছেন। সংসদে পাশ হয়ে এখন এই বিলটি আইনে পরিণত হয়েছে। তাই এখন কেউ বলতে পারেনা এই আইন পারিনা। পাশাপাশি রাজ্য জুড়ে এই আইনের বিরুদ্ধে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, গত তিন দিন ধরে রাজ্যজুড়ে গুন্ডারাজ চলছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা উচিত। অথচ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এমনকি আজ মুর্শিদাবাদে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news