নীল রায়।
কেন্দ্রীয় সরকার বিরোধী সভায় একটি বারের জন্যও মুখে আনলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম ! বুধবার দুপুরে প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি শুধুমাত্র বিজেপি নেতা নন। দেশের মন্ত্রীও বটে। আপনার কাজ দেশে আগুন লাগানো নয়, আগুন নেভানো।”
বিজেপির সবকা সা, সবকা বিকাশ স্লোগানকে কটাক্ষ করে তৃণমূল (TMC) নেত্রীর দাবি, “আপনাদের লক্ষ্য সকলের উন্নয়ন নয়, সকলের সর্বনাশ করা।” এদিন আরও একবার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, “যতদিন না এই আইন বাতিল করা হচ্ছে, ততদিন তিনি রাস্তায় থাকবেন। দেশের মানুষের মৌলিক অধিকার খর্ব করার এই আইন কিছুতেই লাগু করতে দেওয়া হবে না।” মঙ্গলবার সন্ধ্যায় সর্বভারতীয় সংবাদমাধ্যমে অমিত শাহের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সেখানে নাগরিক সংশোধনী আইন নিয়ে তাঁর করা মন্তব্যের যাবতীয় উত্তর ছিল মমতার বক্তব্যে। বিজেপি সভাপতি অমিত শাহকে বারবার স্মরণ করিয়ে দিতে চান মুখ্যমন্ত্রী, তিনি কেবল একটি রাজনৈতিক দলের সভাপতি নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news