নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়ের অভিযোগ সত্যি প্রমাণ করলেন একদা তাঁর অনুগামী অনুব্রত মণ্ডল। বিরোধীদের শায়েস্তা করার জন্য, এমনকি দলের অন্দরেও কেউ বেসুরো গাইলে তাকে শবক শেখানোর জন্য গাঁজা কেস দিয়ে গারদ বন্দি করা তৃণমূলে অলিখিত নিয়মে পর্যবসিত হয়েছে : বিজেপিতে যোগ দেওয়ার পর একথা একাধিকবার বলেছেন মুকুল। তাঁর অন্যতম সচিবের …
আরও পড়ুন »মুখ্যমন্ত্রী যাই বলুন, ফের দলের নাম ভাঙিয়ে লক্ষ টাকার প্রতারণা
নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ মুখ্যমন্ত্রী যখন দলের নেতাদের তোলাবাজি বন্ধ করার জন্য কড়া নির্দেশ দিয়েছেন, তখন দলের নাম ভাঙিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রতারণা ও সেই টাকা চাইলে বাড়ির মহিলাদের দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠল নদীয়ার শান্তিপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সূত্রের খবর, শান্তিপুর থানার …
আরও পড়ুন »কংগ্রেসের ক্যাসঘরে কান্না! ৬ তারিখ জরুরী বৈঠক দিল্লিতে
নিজস্ব প্রতিনিধি : মাত্র ৪ বছর হলো ক্ষমতায় নেই দল। এর মধ্যেই দলের কোষাগারের হাল বেশ খারাপ হয়েছে। একেবারে ভাঁড়ে মা ভবানী অবস্থা! এদিকে কয়েক মাসের মধ্যেই রয়েছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে দলীয় প্রার্থীদের খরচের চাহিদা কিভাবে মেটানো যাবে, তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ক্ষমতায় …
আরও পড়ুন »দাদাকে মেরে আত্মহত্যার চেষ্টা দুই বোনের
নিজস্ব সংবাদদাতাঃ সিউড়িঃ ভয়ঙ্কর ঘটনা ঘটল বীরভূমের ময়ূরেশ্বর ব্রাহ্মন বহড়া গ্রামে। দাদাকে মেরে আত্মহত্যার চেষ্টা করল দুই বোন। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায় এক যুবকের। মৃতের নাম বৃন্দাবন মন্ডল (৩০)৷ যে ঘরে মৃতদেহ পড়েছিল সেই ঘর থেকেই তার দুই বোনকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা৷ দুই বোনের …
আরও পড়ুন »রোহিঙ্গা: সাংবাদিকের শাস্তি
নিজস্ব সংবাদদাতা মায়ানমারে রোহিঙ্গদের বিষয়ে রিপোর্টিং করার সময় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের সাজা ঘোষণা করল মায়ানমার সরকার। অভিযুক্ত দুই সাংবাদিক ভা লোন এবং ক্যাভ সো উন মায়ানমারের নাগরিক। ডিসেম্বর ২০১৭য় ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়। তারপর থেকে ওই দুই সাংবাদিককে রেঙ্গুনের জেলে বন্দি রয়েছেন।
আরও পড়ুন »গলায় পদক নিয়ে ভিক্ষার পাত্র হাতে অ্যাথলিট। কে তিনি?
নিজস্ব সংবাদদাতা: প্রতিশ্রুতি মেলে। অনেক সময়ে বাস্তবে রূপায়িত হওয়া কঠিন। প্রতিশ্রুতি শুনতে ভাল লাগে। যতক্ষণ না তা বাস্তবায়িত হচ্ছে, ভরসা করতে নেই। জাতীয় স্তরে সাফল্যের পর ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি পেয়েছিলেন মধ্যপ্রদেশের প্যারা অ্যাথলিট মনমোহন সিং লোধি। এমনিক প্রতিশ্রুতি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকেও। সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবের আলো দেখেনি। …
আরও পড়ুন »সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীকে অলৌকিক উপায়ে নতুন জীবনদান করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী
পার্থসারথি পাণ্ডা : বিজয়কৃষ্ণ গোস্বামীকে খুব স্নেহ করতেন বারদীর ব্রহ্মচারী সাধক লোকনাথ। ডাকতেন জীবনকৃষ্ণ বলে। বিজয়কৃষ্ণ তখন দ্বারভাঙ্গায়। গুরুতর অসুস্থ। কোবরেজ, সাহেব ডাক্তার সবাই এসে জবাব দিয়ে গেছে। আর কিচ্ছু করার নেই। একে একে সমস্ত অর্গান ফেল করতে শুরু করেছে, এখন তখন অবস্থা। শয্যায় শুয়ে বিজয়কৃষ্ণ, বেহুঁশ। চারিদিকে বসে আছেন …
আরও পড়ুন »ডার্বি ম্যাচে পুলিশের সঙ্গে বচসা, গ্রেফতার ১৮
নিজস্ব সংবাদদাতা রবিবারে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ চলাকালীন কয়েকজন যুবকের তাণ্ডবে উত্তেজনার সৃষ্টি, পুলিশ তাদের সামলাতে গেলে দক্ষিণ বিধাননগর থানার পুলিশের সঙ্গে বচসা বাধে ওই যুবকদের। এরপর পুলিশকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয় ১৮ জনকে। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হবে।
আরও পড়ুন »মথুরায় আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী
নিজস্ব সংবাদদাতা আজ উত্তর ও পশ্চিম ভারতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে আজ সন্ধ্যে থেকে শুরু হবে শ্রীকৃষ্ণের অভিষেক। এরপর মধ্যরাতে দুধ দিয়ে স্নান করিয়ে জন্মাষ্টমীর পুজো করা হবে। জন্মাষ্টমী উপলক্ষে মুম্বইয়ে দহী হান্ডি উৎসব উদযাপন করা হবে। দুর্ঘটনা এড়াতে এবছর মুম্বই প্রশাসন দহী হান্ডি ২০ ফুটের উঁচুতে …
আরও পড়ুন »মহানায়কের প্রথম সিগারেট খাওয়ার গল্প
পার্থসারথি পাণ্ডা : উত্তমকুমার তখন অরুণ। ছবিতে আসবেন, নাম বদল হবে—এসব বেশ পরের ভবিতব্য। সে এক উদ্দাম কৈশোরের কাল। ভবানীপুরের পদ্মপুকুর (১৯৪২ সাল পর্যন্ত এই পুকুরটিতে সাঁতার শেখানো হত, তারপর পানীয় জল সরবরাহের জন্য সাঁতার বন্ধ করে দেওয়া হয়।) দাপিয়ে তখন সাঁতার শিখছেন, নিজেদের লুনার ক্লাবের হাতেলেখা ম্যাগাজিনে কবিতা …
আরও পড়ুন »শোপিয়ানে জঙ্গিদের খোঁজে ১৮ গ্রামে সেনার চিরুনী তল্লাশি
নিজস্ব সংবাদদাতা রবিবার জম্মু কাশ্মীরের শোপিয়ানে সেনাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া ৩ জঙ্গিদের খোঁজে সোমবার সকাল থেকে ২০টি গ্রামে তল্লাশি চালাচ্ছে সেনা। সেনার ৫৫ আরআর, ৫৩ আরআর ও ৪৪ আরআর জওয়ানদের সঙ্গে কাশ্মীর পুলিশের দলও শোপিয়ান জুড়ে চিরুনী তল্লাশি চালাচ্ছে ।
আরও পড়ুন »আবার বাড়ল পেট্রল ডিজেলের দাম
নিজস্ব সংবাদদাতা ফের উর্ধ্বমুখী পেট্রল ডিজেলের দাম। আজ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৭৮.৮৪ টাকা, মুম্বইয়ে ৮৬.২৫ টাকা, কলকাতায় ৮১.৭৬ টাকা এবং চেন্নাইয়ে ৮১.৯৩ টাকা হয়েছে। ডিজেলের দাম বেড়ে দিল্লিতে ৭০.৭৬, মুম্বইয়ে ৭৫.১২, কলকাতায় ৭৩.৬১ এবং চেন্নাইয়ে ৭৪.৭৭ টাকা হয়েছে। বিশ্ব বাজারে ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় তেলের দাম বাড়ছে …
আরও পড়ুন »আজ ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা তিন দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার বিকালের বিমানে বাগডোগরা হয়ে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা। তিনি রাত্রিবাস করবেন রীচমণ্ড হিল এ। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিক মূল্যায়ন বৈঠক করবেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকার প্রদেয় টাকা কিভাবে জিটিএ খরচ করছে,কোন কোন খাতে কত …
আরও পড়ুন »আজও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা আগামি ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দফতর। হাজারিবাগ, পুরুলিয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগরের উত্তর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেক্ষা বিস্তৃত হওয়ায় উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াতেও …
আরও পড়ুন »ছিল ভ্রূণ হল বর্জ্য, হরিদেবপুরে রহস্য ঘনীভূত
নিজস্ব সংবাদদাতা এ যেন ‘ছিল রুমাল, হয়ে গেল বেড়াল’ কাণ্ড। ডিসির সাংবাদিক বৈঠকের একঘন্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পুলিশের তরফে জানানো হল, হরিদেবপুরের ফাঁকা জমি থেকে কোনও সদ্যোজাত শিশুর দেহ পাওয়াই যায়নি। এমনকি ওই প্লাস্টিকগুলিতে নাকি কোনও মানব কোষই পাননি চিকিৎসকেরা। পেয়েছেন মেডিকেল ওয়েস্ট। তবে কী হরিদেবপুরের ফাঁকা জমি …
আরও পড়ুন »উলঙ্গ রাজার কবি নীরেন্দ্রনাথকে বিদ্রূপ করে কলম ধরেছিলেন বীরেন্দ্রনাথ
পার্থসারথি পাণ্ডা : ঘটনাটা একই সঙ্গে একটু বিরোধের, অনেকটা বন্ধুত্বের এবং সেটা কবি ও মানুষ হিসেবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অবস্থানটিকেও স্পষ্ট করে দেয়। ঘটনাটা হল, এইরকম… বাংলা সাহিত্য সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তাঁরা সবাই জানেন যে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ‘উলঙ্গ রাজা’ নামের একটি কবিতা ও কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সেই কবিতায় একটি শিশু, …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news