নিজস্ব সংবাদদাতা
এ যেন ‘ছিল রুমাল, হয়ে গেল বেড়াল’ কাণ্ড। ডিসির সাংবাদিক বৈঠকের একঘন্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পুলিশের তরফে জানানো হল, হরিদেবপুরের ফাঁকা জমি থেকে কোনও সদ্যোজাত শিশুর দেহ পাওয়াই যায়নি। এমনকি ওই প্লাস্টিকগুলিতে নাকি কোনও মানব কোষই পাননি চিকিৎসকেরা। পেয়েছেন মেডিকেল ওয়েস্ট। তবে কী হরিদেবপুরের ফাঁকা জমি পরিস্কার করতে আসা যে শ্রমিকেরা ওই প্লাস্টিক দেখে আঁৎকে উঠেছিলেন তাদের ভুল হল, নাকি সেই প্রমোটার ভুল দেখেছিলেন, যিনি পুলিশকে খবর দিয়েছিলেন। যাই হোক, একইসঙ্গে কলকাতার বুকে ঘটে গেল দুটি নজিরবিহীন ঘটনা। ১) কলকাতার বুকে উদ্ধার হল ১৪টি সদ্যোজাতের দেহ। ২) ডিসির সাংবাদিক বৈঠকের ১ ঘন্টার মধ্যেই সেই দেহ হয়ে গেল মেডিকেল ওয়েস্ট। প্রশ্ন উঠছে তাহলে কী সবটা না জেনেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেছিলেন ডিসি নীলাঞ্জন বিশ্বাস? নাকি পরিস্থিতির চাপে বয়ান থেকে ঘুরে দাঁড়াতে হল তাকেঁ। রহস্য কিন্তু রয়েই যাচ্ছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news