Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রী যাই বলুন, ফের দলের নাম ভাঙিয়ে লক্ষ টাকার প্রতারণা

মুখ্যমন্ত্রী যাই বলুন, ফের দলের নাম ভাঙিয়ে লক্ষ টাকার প্রতারণা

নিজস্ব সংবাদদাতাঃ
নদীয়াঃ মুখ্যমন্ত্রী যখন দলের নেতাদের তোলাবাজি বন্ধ করার জন্য কড়া নির্দেশ দিয়েছেন, তখন দলের নাম ভাঙিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রতারণা ও সেই টাকা চাইলে বাড়ির মহিলাদের দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠল নদীয়ার শান্তিপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে।
সূত্রের খবর, শান্তিপুর থানার ঢাকাপাড়ার বাসিন্দা কল্যাণ দাসকে প্রতারিত করে তৃণমূল নেতা পাপন ধর। গত ২০ ফেব্রুয়ারি শান্তিপুর থানার বাথানগাছি গ্রামের বাসিন্দা পাপন বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে তোলা ছবি দেখিয়ে কল্যাণকে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা নেয়। কিন্তু সেই চাকরি না হওয়ায় কল্যাণ বাবু বারবার পাপন ধর নামের ওই তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইলে গণ্ডগোলের সৃষ্টি হয়। অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা মহিলা সংক্রান্ত মামলায় কল্যাণকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। শুধু কল্যাণ বাবুই নয়, ফুলিয়ায় এক বিকলাঙ্গ যুবকের কাছ থেকেও ৪০ হাজার টাকা নেয় অভিযুক্ত পাপন। এই ঘটনায় অভিযুক্ত পাপন ধরের বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ দায়ের করেছেন কল্যাণ বাবু। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
অন্যদিকে এই ঘটনায় পুলিশকে কড়া হাতে বিষয়টি দেখতে বলেছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রীর দাবি, পাপন ধর নামের ওই যুবক তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে এই কাজ করেছে। এর আগেও বিভিন্ন বিষয়ে এই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবার পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *