নিজস্ব প্রতিনিধি :
মাত্র ৪ বছর হলো ক্ষমতায় নেই দল। এর মধ্যেই দলের কোষাগারের হাল বেশ খারাপ হয়েছে। একেবারে ভাঁড়ে মা ভবানী অবস্থা! এদিকে কয়েক মাসের মধ্যেই রয়েছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে দলীয় প্রার্থীদের খরচের চাহিদা কিভাবে মেটানো যাবে, তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ক্ষমতায় না থাকার ফলে বিভিন্ন সংগঠন থেকে দলীয় তহবিলে আসা অনুদানের হার বেশ খারাপ। অবস্থা এমন যে দলীয় তহবিলের হাল ফেরাতে শেষ পর্যন্ত বৈঠক ডাকতে হলো কংগ্রেস নেতৃত্বকে। এআইসিসি-র অন্যতম সাধারণ সম্পাদক অশোক গেহলটের সই করা চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সব রাজ্যের প্রদেশ সভাপতিদের কাছে। পয়লা সেপ্টেম্বর অশোক গেহলটের সই করা ওই চিঠি অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার মধ্যে দিল্লির বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সব প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষদের। গেহলটের চিঠিতে পরিষ্কার এই বৈঠকের বিচার্য বিষয়, কিভাবে দলীয় তহবিলের হাল ফেরানো যায় তা নিয়েই মূলত আলোচনা হবে। চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। মাত্র ৪ বছর ক্ষমতায় না থাকার ফলে কংগ্রেসের হাঁড়ির হাল সত্যিই কী অতটা খারাপ!

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news