Breaking News
Home / TRENDING / গলায় পদক নিয়ে ভিক্ষার পাত্র হাতে অ্যাথলিট। কে তিনি?‌

গলায় পদক নিয়ে ভিক্ষার পাত্র হাতে অ্যাথলিট। কে তিনি?‌

নিজস্ব সংবাদদাতা:
প্রতিশ্রুতি মেলে। অনেক সময়ে বাস্তবে রূপায়িত হওয়া কঠিন।
প্রতিশ্রুতি শুনতে ভাল লাগে। যতক্ষণ না তা বাস্তবায়িত হচ্ছে, ভরসা করতে নেই।
জাতীয় স্তরে সাফল্যের পর ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি পেয়েছিলেন মধ্যপ্রদেশের প্যারা অ্যাথলিট মনমোহন সিং লোধি। এমনিক প্রতিশ্রুতি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকেও।
সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবের আলো দেখেনি। আর মনমোহন এখন অভাবের আঘাতে রাস্তায়। পেট চালাতে গলায় মেডেল ঝুলিয়ে ভিক্ষে করছেন মনমোহন। এই প্যারা অ্যথলিট সাফল্য অনেক। সাফল্যের পরই প্রতিশ্রুতির বন্যায় ভেসেছিল। এখন দেখতে পাচ্ছে আসল চেহারা। তিনি বলছেন, ‘পদক পাওয়ার পর সরকারের তরফে অনেক প্রতিশ্রুতি পেয়েছিলাম। কিন্তু, কিছুই পাইনি। আমার সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ। সংসার চালাতে ভিক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। লাভ হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *