Breaking News
Home / TRENDING / দাদাকে মেরে আত্মহত্যার চেষ্টা দুই বোনের

দাদাকে মেরে আত্মহত্যার চেষ্টা দুই বোনের

নিজস্ব সংবাদদাতাঃ
সিউড়িঃ ভয়ঙ্কর ঘটনা ঘটল বীরভূমের ময়ূরেশ্বর ব্রাহ্মন বহড়া গ্রামে। দাদাকে মেরে আত্মহত্যার চেষ্টা করল দুই বোন। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায় এক যুবকের। মৃতের নাম বৃন্দাবন মন্ডল (৩০)৷ যে ঘরে মৃতদেহ পড়েছিল সেই ঘর থেকেই তার দুই বোনকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা৷ দুই বোনের নাম বানেশ্বরী মন্ডল ও পিনকি মন্ডল৷ পুলিশ দুই বোন ও তাদের বাবা প্রভাত মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে।
সূত্রে খবর, গভীর রাতে বৃন্দাবন মন্ডলের বাড়ি থেকে চিৎকার শুনতে পায় পাড়া প্রতিবেশিরা৷ তাঁর বাড়িতে স্থানীয়রা গিয়ে দেখে বাড়ির ভিতরে ধোঁয়া৷ বাড়ির কিছুটা অংশে আগুন লেগে গিয়েছে৷ স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ অন্যদিকে ঘরের ভিতরটা তখন রক্তে ভেসে যাচ্ছিল৷ স্থানীয়রা ঘরের ভিতর ঢুকে দেখেন বৃন্দাবন বাবুর মৃতদেহ পড়ে রয়েছে৷ একই ঘরে তাঁর দুই বোন মেঝেতে পড়ে রয়েছে। তাদের হাতের শিরা কাটা। ঘর রক্ত ভেসে যাচ্ছে৷
প্রতিবেশীরারাই খবর দেয় ময়ূরেশ্বর থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই বোনকে উদ্ধার করে সাইথিয়া হাসপাতালে ভরতি করেন৷ বাবাকে আটক করে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, বৃন্দাবন মন্ডল প্রাথমিক স্কুলের শিক্ষকতা করেন। জন্মাষ্টমীর ছুটি উপলক্ষে বাড়িতে এসেছিলেন। কিন্তু তার মৃত্যু নিয়ে সন্দেহ দানা বেধেছে। প্রশ্ন হল অগ্নিদ্বগ্ধ অবস্থায় যেখানে দাদার মৃত্যু হল, সেখানে বোনেরা প্রাণে বাঁচল কী করে! কে তাদের হাতের শিরা কাটল! যখন ঘটনাটি ঘটে সেই সময় তাদের বাবা কোথায় ছিলেন!
পুলিশের প্রাথমিক অনুমান, দাদাকে খুন করে দুই বোন হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *