নিজস্ব সংবাদদাতা
আজ উত্তর ও পশ্চিম ভারতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে আজ সন্ধ্যে থেকে শুরু হবে শ্রীকৃষ্ণের অভিষেক। এরপর মধ্যরাতে দুধ দিয়ে স্নান করিয়ে জন্মাষ্টমীর পুজো করা হবে। জন্মাষ্টমী উপলক্ষে মুম্বইয়ে দহী হান্ডি উৎসব উদযাপন করা হবে। দুর্ঘটনা এড়াতে এবছর মুম্বই প্রশাসন দহী হান্ডি ২০ ফুটের উঁচুতে বাঁধা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। গুজরাতের দ্বারকাধীশ মন্দিরেও জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড়। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news