নিজস্ব সংবাদদাতা
আগামি ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দফতর। হাজারিবাগ, পুরুলিয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগরের উত্তর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেক্ষা বিস্তৃত হওয়ায় উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বৃষ্টি না হলেও আজ আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news